বুধবার, আগস্ট ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

বিপ্লবের দুই বছর পরও জনজীবনে স্বস্তি ফেরেনি—নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬
বাংলাদেশ
0
বিপ্লবের দুই বছর পরও জনজীবনে স্বস্তি ফেরেনি—নাহিদ ইসলাম

বিপ্লবের দুই বছর পরও জনজীবনে স্বস্তি ফেরেনি—নাহিদ ইসলাম

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। ৫ আগস্টকে জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে তিনি একে বাংলা বদ্বীপের মানুষের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ, গৌরব ও বিজয়ের ধারাবাহিকতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।

বার্তায় নাহিদ ইসলাম ১৭৫৭ সালের পলাশীর প্রান্তর থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি সংগ্রামের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, লাখো শহীদের আত্মদানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরও জনগণের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি গড়ে ওঠেনি। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বহু স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এক এগারোর সরকারের মাধ্যমে দেশে ভয়াবহ ফ্যাসিবাদের সূত্রপাত হয় এবং মুক্তিযুদ্ধের নামে মুজিববাদী আদর্শের ভিত্তিতে আওয়ামী জুলুমতন্ত্রের কবলে পড়ে দেশ। আধিপত্যবাদী শক্তির ইশারায় বারবার এ ভূখণ্ডের মানুষের জীবনে বর্বর দমন-পীড়ন নেমে আসে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদের ন্যায্য কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গুলির পর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, চৌদ্দ শত শহীদ এবং ত্রিশ হাজার আহতের আত্মত্যাগের বিনিময়ে ৫ আগস্টের কাঙ্ক্ষিত বিজয় আসে। তবে সেই বিজয়লগ্ন থেকেই রাজনৈতিক নেতৃত্বের প্রবল অসহযোগিতার কারণে শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সরকারের নজিরবিহীন দলীয়করণ, সংস্কারবিরোধী অবস্থান, ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ এবং প্রশাসনিক অদক্ষতা জাতিকে আবারও সংকটের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ক্ষমতালিপ্সার কাছে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের গণআকাঙ্ক্ষা পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজয়ের এই ঐতিহাসিক ক্ষণে গণভোটে প্রদত্ত জনরায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান নাহিদ ইসলাম। সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাষ্ট্রের প্রতিটি স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি চব্বিশসহ সব গণহত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি। পরিশেষে শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, হৃদয় তরুয়াসহ সব শহীদের রেখে যাওয়া আমানত এই মাতৃভূমির মর্যাদা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই বিরোধীদলীয় নেতা।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: ৫ আগস্টAugust 5Bangla FlowBangladesh PoliticsJuly Mass UprisingNahid IslamNational News BDNCPজাতীয় নাগরিক পার্টিজাতীয় সংবাদজুলাই গণঅভ্যুত্থাননাহিদ ইসলামবাংলা ফ্লোরাজনীতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি
বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে
আদালত

‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে

আগস্ট ৫, ২০২৬
আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ

আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

আগস্ট ৫, ২০২৬
পরবর্তী পোস্ট
ঢামেক হাসপাতালে দুই গ্রুপের সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

ঢামেক হাসপাতালে দুই গ্রুপের সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

‘গজনি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

‘গজনি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

প্রস্তাবিত সংবাদ

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

আগস্ট ৫, ২০২৬
কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

আগস্ট ৫, ২০২৬
প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

আগস্ট ৫, ২০২৬
লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

আগস্ট ৫, ২০২৬
রিয়াল ছাড়ছেন ভিনিসিয়ুস? দলবদলের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিল তারকা

রিয়াল ছাড়ছেন ভিনিসিয়ুস? দলবদলের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিল তারকা

আগস্ট ৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (892)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (423)
  • খেলা (412)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (330)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,946)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,043)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (163)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি আগস্ট ৫, ২০২৬
  • ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ আগস্ট ৫, ২০২৬
  • কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক আগস্ট ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান