সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ
0
এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গত ২১ জুলাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। বর্তমানে মেরামতের কাজ শুরু হলেও চলতি মাসে কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

দেশে আমদানিকৃত এলএনজি পুনঃবাষ্পীভবন (রিগ্যাসিফিকেশন) করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ) রয়েছে। এই দুটি টার্মিনালের সম্মিলিত সরবরাহ সক্ষমতা ১ হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু অগ্নিকাণ্ডের পর একটি টার্মিনালের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এই দেশব্যাপী তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, টার্মিনালের বয়লার থেকে বের হওয়া সিগন্যালবাহী বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। বর্তমানে বিদেশি প্রকৌশলীরা এটি মেরামতে কাজ শুরু করেছেন। তবে চলতি সপ্তাহে টার্মিনালটি স্বাভাবিক কার্যক্রমে ফেরার কোনো সম্ভাবনা নেই।

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হয় ২৬৫ কোটি ঘনফুট। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে প্রায় ৪৫ কোটি ঘনফুট, ফলে মোট গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ২২০ কোটি ঘনফুটে। দৈনিক চাহিদার বিপরীতে আগে ৩০ শতাংশ গ্যাস কম সরবরাহ করা হতো, এখন সেই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ শতাংশে।

“একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের এ সংকট তৈরি হয়েছে মেরামতের কাজ চলমান রয়েছে। তবে, এ মাসের মধ্যে তা ঠিক হবে না, আরও কিছুদিন সময় লাগবে।” — মো. রফিকুল ইসলাম, পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস), পেট্রোবাংলা।

আবাসিকে চরম ভোগান্তি

গ্যাস সংকটের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আবাসিকের গ্রাহকেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুলায় গ্যাস থাকছে না। ফলে রান্নাবান্নাসহ আনুষঙ্গিক কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

রাজধানীর মগবাজারের বাসিন্দা গৃহিণী পারভীন বলেন, “সারাদিনেই চুলায় কোনো গ্যাস থাকে না। উপায় না পেয়ে খাবার কিনে খেতে হচ্ছে। আর যদি রাতে গ্যাস আসে, তখন রান্নার কাজ সারতে হচ্ছে।” মোহাম্মদপুরের বাসিন্দা মো. সুমন জানান, চুলায় গ্যাসের চাপ এতই কম যে রান্না বসালে তা এক ঘণ্টাতেও শেষ হচ্ছে না।

চুলার গ্যাসের বিকল্প হিসেবে বাধ্য হয়ে সিলিন্ডার ও ইনডাকশন চুলার দিকে ঝুঁকছেন গ্রাহকরা। এতে আবাসিকের নির্ধারিত বিল মেটানোর পাশাপাশি বিকল্প ব্যবস্থার কারণে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে তাদের।

এ প্রসঙ্গে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, তিতাসের দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে ১৯০ কোটি ঘনফুটের মতো। এলএনজির সরবরাহ কমে যাওয়ায় তা ১২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। টার্মিনাল ঠিক না হওয়া পর্যন্ত এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়।

সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

মগবাজারের আনুদীপ সিএনজি স্টেশনে অপেক্ষারত চালক মো. আল আমিন বলেন, “যে স্টেশনেই যাচ্ছি, সেখানেই বলা হচ্ছে গ্যাস নেই। এখানে গ্যাস থাকলেও চাপ কম। সবাই চাহিদামতো পাচ্ছে না।” আরেক চালক মো. কাউছার জানান, ট্রিপের জন্য পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ট্রিপ কমাতে হচ্ছে, যার ফলে তাদের দৈনন্দিন উপার্জনও কমে যাচ্ছে।

দেশীয় গ্যাস উত্তোলনে জোর দেওয়ার তাগিদ

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি করা জ্বালানির ওপর অতি-নির্ভরতাই বর্তমান সংকটকে আরও তীব্র করে তুলেছে। এ সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার কোনো বিকল্প নেই।

“আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি জ্বালানির সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধানের কোনো বিকল্প নেই। আমাদের দেশে গ্যাসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু তা উত্তোলনে মনোযোগ না দিয়ে আমদানিতেই জোর দেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকার নতুন কূপ খননে উদ্যোগ নিয়েছে, তবে তা আরও আগেই গ্রহণ করা দরকার ছিল। তাতে করে এ সংকট মোকাবিলা করা সম্ভব হতো।” — ইজাজ হোসেইন, জ্বালানি বিশেষজ্ঞ।

বাংলাফ্লো/এম এইচ এইচ 

Tags: Accelerate Energy BangladeshBangla FlowCNG Station LineEconomy News BDGas Crisis BDIjaz HossainLNG Terminal FireMoheshkhali LNG TerminalNational News BDPetrobanglaTitas Gas Shortageঅর্থনীতিএলএনজি টার্মিনালগ্যাস সংকটজাতীয় সংবাদতিতাস গ্যাসপেট্রোবাংলাবাংলা ফ্লো
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আর্থিক ঝুঁকিতে দেশের ১৫টি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি
অর্থনীতি

আর্থিক ঝুঁকিতে দেশের ১৫টি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি

সেপ্টেম্বর ১৩, ২০২৬
লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশ

লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

সেপ্টেম্বর ১৩, ২০২৬
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬২৯
অপরাধ

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬২৯

সেপ্টেম্বর ১৩, ২০২৬
পরবর্তী পোস্ট
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘ বেড়ে ১২৫

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘ বেড়ে ১২৫

১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস

১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন? প্রশ্ন প্রিয়াঙ্কার

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন? প্রশ্ন প্রিয়াঙ্কার

প্রস্তাবিত সংবাদ

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

সেপ্টেম্বর ১৩, ২০২৬
ভাত রান্না করার সময় যে ৫ ভুল কখনোই করবেন না

ভাত রান্না করার সময় যে ৫ ভুল কখনোই করবেন না

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আর্থিক ঝুঁকিতে দেশের ১৫টি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি

আর্থিক ঝুঁকিতে দেশের ১৫টি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সুরের ভুবন ছেড়ে ফরিদা পারভীনের প্রয়াণের এক বছর

সুরের ভুবন ছেড়ে ফরিদা পারভীনের প্রয়াণের এক বছর

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আবারও হামলা হলে সৌদির আরও গভীরে আঘাতের কঠোর হুঁশিয়ারি হুথিদের

আবারও হামলা হলে সৌদির আরও গভীরে আঘাতের কঠোর হুঁশিয়ারি হুথিদের

সেপ্টেম্বর ১৩, ২০২৬
ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী জীবিত উদ্ধার

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী জীবিত উদ্ধার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (975)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,140)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,130)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • ভাত রান্না করার সময় যে ৫ ভুল কখনোই করবেন না সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • আর্থিক ঝুঁকিতে দেশের ১৫টি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান