বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ
0
জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

পাবনা: পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাতের ঠিক আগ মুহূর্তে সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরেই এ ঘটনা ঘটে।

পুলিশ, দলীয় নেতাকর্মী, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গত শুক্রবারেও এই মসজিদে জুমার নামাজ পড়াতে চেয়েছিলেন। কিন্তু সেদিন বিএনপি কর্মী-সমর্থকদের আপত্তির মুখে সেটি সম্ভব হয়নি। আজ শুক্রবার তিনি নামাজ পড়াতে এলে খুতবা শুরুর সময় আবার মসজিদে উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা বাধা দেন। এ সময় মসজিদের ভেতরেই জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঝামেলার আশঙ্কায় আগে থেকেই উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতেই জুমার নামাজ শেষ হয়।

এ বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম বলেন, “দলীয় প্রভাব বিস্তারের জন্য জামায়াত এমপি গত শুক্রবারেও নামাজ পড়াতে চাইলে স্থানীয়দের আপত্তির মুখে সেটি পারেননি। আজ আবার ক্ষমতা দেখাতে লোকজন নিয়ে দলবলে এসেছিলেন। এসে ইমাম সাহেবের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মিনিট দশেক বক্তব্য দেন। পরে তিনি খুতবা পাঠ করবেন ও নামাজ পড়াবেন বলে ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি করেন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা ধমকানো, ধাক্কাধাক্কি ও কিল-ঘুষি দিতে শুরু করেন। এরপর সবাই প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ সবাইকে থামালে পরে ইমাম দিয়েই নামাজ পড়ানো হয়।”

অন্যদিকে, পাল্টা অভিযোগ করে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “আমি ক্ষমতা প্রদর্শন করতে বা ইচ্ছাকৃতভাবে সেখানে নামাজ পড়াতে যাইনি। স্থানীয়দের দাবির মুখেই গিয়েছি। গত জুমাতেও তারা দাবি জানালে সেখানকার বিএনপি নেতাকর্মীরা ঝামেলা করবে ভেবে যাওয়া হয়নি। পরে আজ কোনও ঝামেলা হবে না জানিয়ে স্থানীয়রা আমাকে আমন্ত্রণ জানালে সেখানে যাই। কিন্তু খুতবার সময় বিএনপি নেতাকর্মীরা ঝামেলা শুরু করে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।”

এমপি আরও অভিযোগ করেন, “তারা পূর্বপরিকল্পিতভাবে এই ঝামেলাটি করেছে। গোপীনাথপুর বাসিন্দা বিএনপি নেতা করিম, সেক্রেটারি সিরাজসহ ওই এলাকার বাসিন্দা নয়, এমন বহু নেতাকর্মী নিয়ে এসে তারা এই ঝামেলাটি করে এবং আমাদের স্থানীয় নেতাকর্মীদের মারধর করে। নামাজ পড়ে আমাদের এক কর্মীর দোকানে আক্রমণ করে লুটপাট ও মারধরও করেছে।” এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও দাবি করেন তিনি।

সার্বিক বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “এমপি সাহেবের ওখানে নামাজ পড়ানোকে কেন্দ্র করে ঝামেলা হতে পারে এমন আশঙ্কাজনক সংবাদ পুলিশের কাছে ছিল। তাই সেখানে পুলিশ সদস্য মোতায়েন ছিল। এরপরও নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে বাগবিতণ্ডা ও হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। মারধর বা আহতের ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে।”

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowBarrister Nazibur Rahman MomenBNPJamaat e IslamiMosque ScuffleNational News BDPabna 1 MPPabna NewsPolitics BDSanthiaজামায়াতে ইসলামীজুমার নামাজপাবনা সংবাদবিএনপিব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসাঁথিয়াসারাদেশহাতাহাতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সেপ্টেম্বর ৯, ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট
বাংলাদেশ

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

সেপ্টেম্বর ৯, ২০২৬
চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ

চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬
পরবর্তী পোস্ট
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসে সাহাবুদ্দিন চুপ্পু

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু

অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান

অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান

প্রস্তাবিত সংবাদ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সেপ্টেম্বর ৯, ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

সেপ্টেম্বর ৯, ২০২৬
চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬
হাটহাজারীতে ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের ২ সেনাসদস্য নিহত

হাটহাজারীতে ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের সময় ২ সেনাসদস্য নিহত

সেপ্টেম্বর ৯, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

সেপ্টেম্বর ৯, ২০২৬
আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

সেপ্টেম্বর ৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (108)
  • আন্তর্জাতিক (970)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (430)
  • খেলা (442)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (102)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (339)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,121)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,120)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (177)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সেপ্টেম্বর ৯, ২০২৬
  • ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট সেপ্টেম্বর ৯, ২০২৬
  • চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বর ৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান