Sunday, July 5, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

নতুনত্ব ও ব্যবসাবান্ধব দীর্ঘমেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
বাংলাদেশ
0
নতুনত্ব ও ব্যবসাবান্ধব দীর্ঘমেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

নতুনত্ব ও ব্যবসাবান্ধব দীর্ঘমেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আসন্ন বাজেটে ‘কিছুটা হলেও’ নতুনত্ব ও সৃজনশীলতার প্রতিফলন দেখতে চান ব্যবসায়ীরা। নতুন সরকারের এই প্রথম বাজেটে ব্যবসায়ীরা খুব বেশি ছাড়ের আশা না করলেও, তারা করের বোঝা না বাড়িয়ে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদি ও ব্যবসাবান্ধব নীতিমালার দিকে জোর দিচ্ছেন। বিশেষ করে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের পাঁচ বছরের জন্য করমুক্ত সুবিধা দেওয়ার একটি যুগান্তকারী প্রস্তাব এসেছে ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে।

উচ্চাভিলাষী ঘোষণার চেয়ে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দেশীয় বাস্তবতায় স্থিতিশীল নীতিকেই এখন বেশি জরুরি মনে করছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন প্রত্যাশার কথাই জানা গেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ জানান, বর্তমান প্রেক্ষাপটে একটি বাস্তবমুখী বাজেট প্রয়োজন, যেখানে উচ্চাভিলাষী ঘোষণা নয়, বরং বাস্তবায়নযোগ্য পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, “অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ থাকা দরকার। ব্যাংক খাতে আস্থা ফেরাতে খেলাপি ঋণ কমানো ও সুশাসন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি করহার স্থিতিশীল রাখা, ভ্যাট প্রক্রিয়া সহজ করা এবং লজিস্টিক খরচ কমানোর উদ্যোগ নিতে হবে।”

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, সরকারের বয়স মাত্র তিন মাস হওয়ায় বাজেটে বড় কোনো চমক প্রত্যাশা করা ঠিক হবে না। তবে তিনি নতুন করে করের বোঝা না চাপিয়ে করজাল (Tax Net) সম্প্রসারণের দাবি জানান।

তিনি বলেন, “যারা নিয়মিত কর দিচ্ছেন, তাদের ওপরই বারবার চাপ বাড়ানো হয়। মানুষ চায় জিনিসপত্রের দাম কমুক, আর ব্যবসায়ীরা দেখতে চান ব্যবসা পরিচালনার পরিবেশ কতটা অনুকূলে যাচ্ছে। বিশেষ করে জ্বালানির দাম, উচ্চ সুদহার ও ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়ার বিষয়টি ব্যবসায়ীদের ভাবাচ্ছে।”

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান আবুল কাসেম খান বাজেটে সৃজনশীলতার দাবি জানিয়ে বলেন, “সরকার আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির যে উদ্যোগ নিয়েছে, তা মূলত বেসরকারি খাতের মাধ্যমেই সম্ভব। তাই আমরা চাই, দেশে এক লাখ নতুন উদ্যোক্তা সৃষ্টি করা হোক।”

তিনি প্রস্তাব করেন, “যাদের বয়স ২৮ থেকে ৩০ বছর, এমন নতুন তরুণ উদ্যোক্তাদের আগামী পাঁচ বছরের জন্য করমুক্ত সুবিধা দেওয়া যেতে পারে। দেশে বেকারত্ব কমাতে উদ্যোক্তা সৃষ্টি একটি বড় বিকল্প। পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদি নীতি ও করকাঠামো চাই, যাতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ে।”

বাজেটে দেশের আইসিটি খাতের উন্নয়নে দক্ষ জনসম্পদ তৈরিতে বড় বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর। তিনি বলেন, “আইটি খাতে কর অব্যাহতি বছর বছর না বাড়িয়ে একবারে ২০৩১ সাল পর্যন্ত ৫ বছরের জন্য করা উচিত। এছাড়া ডিজিটাল কমার্সকে উৎসাহিত করতে আগামী ৫ বছরের জন্য ই-কমার্সকে সম্পূর্ণভাবে ভ্যাটের আওতামুক্ত রাখা প্রয়োজন।”

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহা. খোরশেদ আলম দেশীয় শিল্প সুরক্ষার আহ্বান জানিয়ে বলেন, “পোশাক শিল্পে অন্তত ৫০ শতাংশ স্থানীয় ভ্যালু অ্যাডিশন বাধ্যতামূলক করা উচিত। এছাড়া ইনকাম ট্যাক্স বা ভ্যাটের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে একটি আস্থাশীল করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।”

সব মিলিয়ে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও নতুন সরকারের কাছে দেশের ব্যবসায়ী সমাজের প্রত্যাশা অনেক বেশি। তারা এমন একটি বাজেট চান যা কেবল রাজস্ব আদায়ের হাতিয়ার না হয়ে, বরং দেশের শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রকৃত ভিত্তি হিসেবে কাজ করবে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowBangladesh National Budget 2026Business Leaders ExpectationDCCIEconomy News BDICT Sector Tax HolidaySME Loan BangladeshTax Exemption for Entrepreneursঅর্থনীতি সংবাদকরছাড়জাতীয় বাজেটডিসিসিআইতরুণ উদ্যোক্তাবাংলা ফ্লোবেসিস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই
বাংলাদেশ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

July 5, 2026
জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

July 5, 2026
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: একদিনেই গ্রেপ্তার ৫০৮
বাংলাদেশ

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: একদিনেই গ্রেপ্তার ৫০৮

July 5, 2026
পরবর্তী পোস্ট
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে চরম মতবিরোধ

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে চরম মতবিরোধ

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল যুক্তরাষ্ট্র

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল যুক্তরাষ্ট্র

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (829)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (378)
  • চলচ্চিত্র (13)
  • চাকরি (85)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (313)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,808)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (983)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (480)
  • লাইফস্টাইল (152)
  • শিক্ষা (167)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (55)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • টানা ২৪ ঘণ্টা উপবাস: শরীরে কী ঘটে, জানুন উপকারিতা ও ঝুঁকি July 5, 2026
  • ভোরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার কারণ কী? July 5, 2026
  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার July 5, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান