রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

বাতিল হলো ২১ তলা ভবন প্রকল্প, শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২৬
বাংলাদেশ
0
বাতিল হলো ২১ তলা ভবন প্রকল্প, শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

বাতিল হলো ২১ তলা ভবন প্রকল্প, শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: রাজধানীর বর্তমান সচিবালয় প্রাঙ্গণে প্রস্তাবিত ২১ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়নি। এর পরিবর্তে দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়কে স্থায়ীভাবে শেরেবাংলা নগরে স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশা অনুসরণ করে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২৬ এপ্রিল একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় ৬৪৯ কোটি টাকার ২১ তলা ভবন প্রকল্পটি উত্থাপন করা হলে তা ফিরিয়ে দেওয়া হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ ভবন ও সচিবালয় পাশাপাশি রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি লুই আই কানের নকশা অনুযায়ী প্রশাসনিক কাঠামো সাজানোর পক্ষে মত দেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন এলাকায় সচিবালয় স্থানান্তর করলে ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা গভীরভাবে পর্যালোচনার পরামর্শ দিয়েছেন।

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা নতুন নকশার কাজ শুরু করেছেন। ইতোমধ্যে শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার খেলার মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “নকশার কাজ চলমান রয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।”

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের বিষয়টি গত ১১ বছর ধরে আলোচনায় রয়েছে। ২০১৫ সালে ২ হাজার ২০৯ কোটি টাকার একটি প্রকল্প একনেকে তোলা হলেও তৎকালীন সরকারের সময় নিরাপত্তা ঝুঁকি ও অর্থায়ন সংকটের অজুহাতে তা আলোর মুখ দেখেনি। লুই আই কানের মূল নকশায় সংসদ ভবনের পাশেই সচিবালয় নির্মাণের পরিকল্পনা ছিল। বর্তমান সরকার সেই মূল নকশায় ফিরে যাওয়ার মাধ্যমে আগারগাঁও-শেরেবাংলা নগর এলাকাকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক জোন হিসেবে গড়ে তুলতে চায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তোপখানা ও আব্দুল গণি রোড সংলগ্ন বর্তমান সচিবালয় এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হয়ে পড়েছে। ভবনগুলো পুরনো এবং সেখানে নতুন কোনো ভবন নির্মাণের পর্যাপ্ত জায়গা নেই। শেরেবাংলা নগরে প্রায় ৩২ একর জমিতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মিত হলে প্রশাসনিক কাজে গতি আসবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহজতর হবে। তবে গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, তারা এখনো কোনো লিখিত প্রস্তাব পায়নি, স্থাপত্য অধিদপ্তরের নকশা হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Architecture BDBangla FlowECNEC UpdateLouis I Kahn DesignNational News BDSecretariat RelocationSher-e-Bangla Nagarএকনেকজাতীয় সংবাদতারেক রহমানসচিবালয় স্থানান্তরস্থাপত্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সেপ্টেম্বর ২০, ২০২৬
মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ, মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ
অপরাধ

মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ, মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

সেপ্টেম্বর ১৯, ২০২৬
জলবায়ু ঝুঁকি ও ঋণচক্রের ফাঁদে বাংলাদেশ
অর্থনীতি

জলবায়ু ঝুঁকি ও ঋণচক্রের ফাঁদে বাংলাদেশ

সেপ্টেম্বর ১৯, ২০২৬
পরবর্তী পোস্ট
হিলি সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

হিলি সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

আজ শপথ নেওয়া হচ্ছে না বিজয়ের

আজ শপথ নেওয়া হচ্ছে না বিজয়ের

মমতার পদত্যাগে অস্বীকৃতি: পশ্চিমবঙ্গে বড় ধরনের সাংবিধানিক সংকটের শঙ্কা

মমতার পদত্যাগে অস্বীকৃতি: পশ্চিমবঙ্গে বড় ধরনের সাংবিধানিক সংকটের শঙ্কা

প্রস্তাবিত সংবাদ

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

সেপ্টেম্বর ২০, ২০২৬
রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

সেপ্টেম্বর ২০, ২০২৬
ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (449)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,161)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,148)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড সেপ্টেম্বর ২০, ২০২৬
  • রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ সেপ্টেম্বর ২০, ২০২৬
  • ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা! সেপ্টেম্বর ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান