বিনোদন ডেস্ক
ঢাকা: দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে এবার বড় পর্দায় আসতে যাচ্ছে বড়সড় চমক! প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ শিরোনামের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও দেখা যেতে পারে।
এর আগে অ্যাটলির ব্লকবাস্টার ‘জওয়ান’ সিনেমায় আল্লু অর্জুনের ক্যামিও করার কথা থাকলেও শিডিউল জটিলতায় তা হয়ে ওঠেনি। এবার সেই আক্ষেপ মিটতে যাচ্ছে সম্পূর্ণ উল্টো সমীকরণে। মূলত ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর শাহরুখের প্রশংসা এবং উত্তরে অ্যাটলির মন্তব্যের পর থেকেই এই জল্পনার সূত্রপাত। এদিকে, শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে, যার টিজার ইতিমধ্যেই ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






