ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশন ‘এক্সিকিউটিভ (ফ্যাশন ডিজাইনার, ওভেন গার্মেন্টস)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ০১ এপ্রিল থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস ডিভিশন
পদের নাম: এক্সিকিউটিভ (ফ্যাশন ডিজাইনার, ওভেন গার্মেন্টস)
পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম (কর্মক্ষেত্র: অফিসে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন শুরুর তারিখ: ০১ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৬ আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে স্কয়ার টেক্সটাইলস ডিভিশনের অফিশিয়াল ওয়েবসাইটের (https://textile.squaregroup.com) ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।






