বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর ড. শেখ আব্দুর রশীদকে যে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, জনস্বার্থে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাংলাফ্লো/এফআইআর






