বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৫
বাংলাদেশ
0
বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি 

ঢাকা: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, “শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদতবরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ড. ইউনূস বলেন, “শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।” তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাফ্লো/এফআইআর

Tags: AbyeiBangladesh ArmyChief AdvisorDr Muhammad YunusDrone AttackSudan AttackUN PeacekeepersUnited Nationsপ্রধান উপদেষ্টাসুদান হামলা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বাংলাদেশ

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ
বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ
বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট

পুতিনের পর এবার ট্রাম্পের দুয়ারে এরদোয়ান, লক্ষ্য রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি

গাজায় ড্রোন হামলায় নিহত ৪, হামাস কমান্ডার সাদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গাজায় ড্রোন হামলায় নিহত ৪, হামাস কমান্ডার সাদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

‘আমি অভিনয় শিখতে পারিনি’: নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সালমান খান

‘আমি অভিনয় শিখতে পারিনি’: নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সালমান খান

প্রস্তাবিত সংবাদ

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ

আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

সেপ্টেম্বর ১৬, ২০২৬
শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (982)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,149)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,136)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান