বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মেঘলা আকাশ ও হিমেল বাতাসের কারণে শীতের আমেজ অনুভূত হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাফ্লো/এফআইআর






