মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

পড়ে থাকা নবজাতককে ঘিরে কুকুরের নিরাপত্তা বলয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৫
আন্তর্জাতিক
0
পড়ে থাকা নবজাতককে ঘিরে কুকুরের নিরাপত্তা বলয়

পড়ে থাকা নবজাতককে ঘিরে কুকুরের নিরাপত্তা বলয়

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে গেল এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনা। রেলওয়ে কলোনির শৌচাগারের সামনে কনকনে শীতের রাতে এক সদ্যোজাত শিশুকে ফেলে রেখে গিয়েছিল তার মা-বাবা। কিন্তু অলৌকিকভাবে, একদল পথকুকুর সারা রাত সেই নবজাতককে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে পাহারা দেয়। ভোরের আলো ফোটা পর্যন্ত শিশুটির গায়ে আঁচড়টুকু লাগতে দেয়নি তারা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বয়স তখন মাত্র কয়েক ঘণ্টা, শরীরে জন্মের রক্তের দাগও শুকায়নি। তার গায়ে ছিল না কোনো কাপড় বা কম্বল। এমন অসহায় অবস্থায় তাকে ঘিরে দাঁড়িয়েছিল পথকুকুরের দল। স্থানীয়রা জানান, কুকুরগুলো ঘেউ ঘেউ করেনি, নড়াচড়াও করেনি; কেবল নিঃশব্দে প্রহরীর মতো পাহারা দিয়েছে।

ভোরে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা শুভাশ পাল এবং শুক্লা মণ্ডল সেখানে যান। শুক্লা মণ্ডল যখন শিশুটির দিকে এগিয়ে যান, তখনই কুকুরগুলো তাদের নিরাপত্তা বলয় থেকে সরে দাঁড়ায়। শুক্লা নিজের ওড়নায় শিশুটিকে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের ডাকেন।

তিনি বলেন, “ঘুম থেকে উঠে আমরা এমন দৃশ্য দেখলাম, যা এখনও গায়ে কাঁটা দেয়। কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না। তাদের সতর্ক অবস্থায় দেখা যায়। যেন বুঝতে পারছিল শিশুটি বাঁচার চেষ্টা করছে।”

শিশুটিকে উদ্ধার করে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

নবদ্বীপ থানার পুলিশ ও শিশু সুরক্ষা কর্তৃপক্ষ ধারণা করছে, রাতের অন্ধকারে স্থানীয় কেউ প্রসবের পরপরই শিশুটিকে সেখানে ফেলে গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজন রেলওয়ে কর্মী আক্ষেপ করে বলেন, “এই পথকুকুরদের নিয়ে আমরা অভিযোগ করি। কিন্তু যে মানুষটি শিশুটিকে ফেলে গেছে, তার চেয়ে বেশি মানবিকতা দেখিয়েছে এরা।”
বাংলাফ্লো/এফআইআর

Tags: Dog LoyaltyHumanity vs CrueltyIndia NewsMiracle StoryNadia West BengalNewborn AbandonedStray Dogs Guard Newbornনদীয়ানবজাতক উদ্ধারপথকুকুরপশ্চিমবঙ্গমানবিকতা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

সেপ্টেম্বর ২২, ২০২৬
পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

সেপ্টেম্বর ১৭, ২০২৬
উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ
আন্তর্জাতিক

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট
সামান্থার সঙ্গে বিয়ের পরে বিস্ফোরক মন্তব্য রাজের প্রথম স্ত্রীর

সামান্থার সঙ্গে বিয়ের পরে বিস্ফোরক মন্তব্য রাজের প্রথম স্ত্রীর

অস্কার ক্যাম্পেইনে যুক্তরাষ্ট্রে থাকাকালেই দেশে কারাদণ্ডের রায় জাফর পানাহির

অস্কার ক্যাম্পেইনে যুক্তরাষ্ট্রে থাকাকালেই দেশে কারাদণ্ডের রায় জাফর পানাহির

‘মেয়েরা অনেক কিছু সহ্য করে’, বাবা হওয়ার অনুভূতি জানালেন বিক্রান্ত

‘মেয়েরা অনেক কিছু সহ্য করে’, বাবা হওয়ার অনুভূতি জানালেন বিক্রান্ত

প্রস্তাবিত সংবাদ

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

সেপ্টেম্বর ২২, ২০২৬
লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

সেপ্টেম্বর ২০, ২০২৬
রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

সেপ্টেম্বর ২০, ২০২৬
ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (449)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,161)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,148)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় সেপ্টেম্বর ২২, ২০২৬
  • লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড সেপ্টেম্বর ২০, ২০২৬
  • রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ সেপ্টেম্বর ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান