কেমন থাকবে আজকের আবহাওয়া?
বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের প্রথমার্ধে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে তাপমাত্রায়ও তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকালে ঢাকার আকাশ পরিষ্কার ছিল এবং পরবর্তী ছয় ঘণ্টাও আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






