নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা’র অষ্টম বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। শুক্রবার কুইন্সের একটি অভিজাত হলে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা আগামী দিনে পুলিশ বিভাগ ছাড়াও নিউইয়র্কের গুরুত্বপূর্ণ সেক্টরে বাংলাদেশীদের অংশগ্রহন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।


