Saturday, June 27, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
October 6, 2025
ক্রিকেট, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের পর স্বল্প সময়ের জন্য বোর্ড সভাপতি হিসেবে কাজ করতে চেয়েছিলেন তিনি। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়ে এবার পূর্ণমেয়াদে নির্বাচিত হলেন সভাপতি হিসেবে। যে কারণে বোর্ডের দায়িত্বে থেকে গেলেন তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক অধিনায়ক। জানালেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন তিনি।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আমিনুলসহ কয়েকজন। সেখানে আমিনুল জানান তার বোর্ডে থেকে যাওয়ার কারণ।

বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমেও পড়ে গিয়েছি। হয়ত অল্প সময়ের জন্য এসেছিলাম, অল্প সময়ই সবসময় পরিকল্লনা ছিল। কিন্তু ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম যখন সাফল্যগুলো দেখতে পেলাম সেই লোভটা আমি ছাড়তে পারিনি। সেই লক্ষ্যেই আমি থেকে গেছি দেশকে আরও দেয়ার জন্য।’

সবাইকে নিয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান বুলবুল। বলেছেন, ‘একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

বিসিবি সভাপতির দায়িত্ব নিতে আইসিসির চাকরি ছেড়ে এসেছিলেন বুলবুল। সাধারণত বিসিবির পরিচালকদের কোনো মাসিক বেতন নেই। সভাপতি পদটাও সম্মানসূচক। সেসব না ভেবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতেই সভাপতি হিসেবে কাজ করতে চান তিনি।

বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতির পদটা সবসময় সম্মানের ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনো হয়নি। সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি। ভাবছি ক্রিকেটটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি এজন্য সেই চাকরির ব্যাপারে কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া।’

Tags: আমিনুলবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টসসভাপতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

জিম্বাবুয়ে সফর মোটেও সহজ হবে না: তাসকিন আহমেদ
ক্রিকেট

জিম্বাবুয়ে সফর মোটেও সহজ হবে না: তাসকিন আহমেদ

June 24, 2026
চোটের কারণে ছিটকে গেলেন লিটন, সিরিজে টিকে থাকার লড়াই আজচোটের কারণে ছিটকে গেলেন লিটন, সিরিজে টিকে থাকার লড়াই আজ
ক্রিকেট

চোটের কারণে ছিটকে গেলেন লিটন, সিরিজে টিকে থাকার লড়াই আজ

June 19, 2026
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর
অপরাধ

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর

June 13, 2026
পরবর্তী পোস্ট

ইংল্যান্ডকে নাম দিয়ে বিবেচনা করতে চায় না বাংলাদেশ

ব্রিটসের সেঞ্চুরিতে কিউইদের বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা

উপদেষ্টা আলী ইমাম মজুমদার: অভিজ্ঞতা, সততা, নৈতিকতার অগ্রপথিক

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (100)
  • আদালত (99)
  • আন্তর্জাতিক (809)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (359)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (82)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (296)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,779)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (968)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (147)
  • শিক্ষা (163)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মা হতে চলেছেন সামান্থা June 27, 2026
  • অক্ষয়ের সবচেয়ে বড় সমালোচক টুইঙ্কেল, সিনেমা খারাপ হলে খাতির করেন না! June 27, 2026
  • দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান June 27, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান