বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—দৈনিক ‘আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’–এর সাংবাদিক সাকিবুল হাসান। সাংগঠনিকভাবে সাকিবুল হাসান উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা দেখে তারা একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়
বাংলাফ্লো/এফআইআর












