বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’: ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬
আন্তর্জাতিক
0
‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’: ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পের ঘোষণা

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’: ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পের ঘোষণা

0
শেয়ার হয়েছে
6
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের ব্যাপক সমালোচনা করে বলেছেন, ‘কমিউনিজম ক্যানসারের মতো’। একই সঙ্গে তিনি উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ঘোষণা দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন (আমেরিকান ড্রিম) ফিরে এসেছে।’ স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে দেশের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কমিউনিজম একটি ব্যর্থ মতবাদ এবং এটি সব সময়ই ব্যর্থ থাকবে। এটি যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত এবং কখনোই সফল হয়নি।’

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও বলেন, ‘এ ধরনের হুমকি আমরা শুরুতেই থামাতে চাই। এটি ক্যানসারের মতো হওয়ায় দ্রুত এটি কেটে ফেলতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রমাণ করে যে, এ দেশ কখনোই কাউকে নিজের স্বাধীনতা কেড়ে নিতে দেবে না। সংবিধানে উল্লেখ থাকা বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান বিচার পাওয়ার নিশ্চয়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য অনেক দেশের মতো নয়। এর আগে, গত শুক্রবার সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে দেওয়া ভাষণেও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওপর ‘কমিউনিস্টদের হুমকির’ কথা উল্লেখ করেছিলেন। ভাষণে তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম না নিলেও বিশ্লেষকদের ধারণা, গত মাসে নিউইয়র্কের প্রাথমিক ভোটে বিজয়ী বেশ কয়েকজন বামপন্থী বা ডেমোক্র্যাট সমাজতন্ত্রীকে নিশানা করেই তার এই তোপ।

এদিকে, স্বাধীনতা দিবসের বর্ষপূর্তিতে ওয়াশিংটনে ট্রাম্পের এই ভাষণ চরম প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছিল। প্রচণ্ড গরমের মধ্যে বজ্রঝড়ের আশঙ্কায় অনুষ্ঠানস্থল থেকে হাজারো মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে সেখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ কেউ বের হওয়ার পথের দিকে ছুটে যান, আবার অনেকেই অনুষ্ঠানস্থল ছাড়তে অস্বীকৃতি জানান। তবে সব অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, ‘যা-ই ঘটুক, ওয়াশিংটনে আজ ভাষণ দেব।’ শেষ পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি উপেক্ষা করেই তিনি তার ভাষণ সম্পন্ন করেন।

বাংলাফ্লো/এফআইআর

Tags: 250th July 4thAmerican DreamCommunism ThreatDonald TrumpInternational NewsUS Independence Day 2026US PoliticsWashington National Mallআন্তর্জাতিক সংবাদকমিউনিজমডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
আন্তর্জাতিক

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

অক্টোবর ৪, ২০২৬
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
আন্তর্জাতিক

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

অক্টোবর ৪, ২০২৬
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
আন্তর্জাতিক

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

অক্টোবর ৪, ২০২৬
পরবর্তী পোস্ট
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার

ভোরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার কারণ কী?

ভোরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার কারণ কী?

টানা ২৪ ঘণ্টা উপবাস: শরীরে কী ঘটে, জানুন উপকারিতা ও ঝুঁকি

টানা ২৪ ঘণ্টা উপবাস: শরীরে কী ঘটে, জানুন উপকারিতা ও ঝুঁকি

প্রস্তাবিত সংবাদ

২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

অক্টোবর ৭, ২০২৬
নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

অক্টোবর ৭, ২০২৬
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

অক্টোবর ৭, ২০২৬
ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

অক্টোবর ৬, ২০২৬
পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য

পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য

অক্টোবর ৬, ২০২৬
প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায়

প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায়

অক্টোবর ৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (108)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,185)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,193)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (194)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান অক্টোবর ৭, ২০২৬
  • নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ অক্টোবর ৭, ২০২৬
  • আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি অক্টোবর ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান