রবিবার, আগস্ট ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

চীনের আমদানি পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

আগামী মাস থেকে চীনের আমদানি পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করবে।

এর আগে একই দিনে আরেক পোস্টে ট্রাম্প চীনের বিরল খনিজ পদার্থ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের সমালোচনা করে বলেন, চীন ক্রমেই বৈরী হয়ে উঠছে এবং বিশ্বকে বন্দি করে রাখার চেষ্টা করছে।

তিনি সতর্ক করে বলেন, এই অবস্থায় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল করতে পারেন। পরে অবশ্য জানান, বৈঠকটি এখনো বাতিল হয়নি, তবে হবে কি না, তা নিশ্চিত নই।

আমি যেভাবেই হোক সেখানে থাকব, বলেন ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে।

ট্রাম্পের এসব মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে ধস নামে। শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৭ শতাংশ কমে বন্ধ হয় যা এপ্রিলের পর সর্বোচ্চ পতন।

চীন বিশ্বের বিরল খনিজ পদার্থ ও গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রধান উৎপাদক, যা গাড়ি, স্মার্টফোনসহ বহু শিল্পপণ্যের অপরিহার্য উপাদান।

এর আগে বছরের শুরুতে ট্রাম্প চীনা পণ্যে শুল্ক বাড়ালে বেইজিং পাল্টা পদক্ষেপ হিসেবে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করে। তখন অনেক মার্কিন কোম্পানি সরবরাহ সংকটে পড়ে, এমনকি ফোর্ড মোটর কোম্পানিকেও অস্থায়ীভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়।

এবার রপ্তানি নীতির পাশাপাশি চীন যুক্তরাষ্ট্রভিত্তিক টেক কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা তদন্তও শুরু করেছে, যা তাদের আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণ প্রক্রিয়া আটকে দিতে পারে।

যদিও কোয়ালকমের সদর দফতর যুক্তরাষ্ট্রে, তবে তাদের উল্লেখযোগ্য ব্যবসা পরিচালিত হয় চীনে।

এ ছাড়া চীন ঘোষণা দিয়েছে, মার্কিন মালিকানাধীন বা পরিচালিত জাহাজের ওপর নতুন বন্দর ফি আরোপ করা হবে।

ট্রাম্প শুক্রবারের পোস্টে লেখেন, চীনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে! তারা ক্রমশ শত্রুতাপূর্ণ আচরণ করছে।

দুই দেশই গত মে মাসে একটি অস্থায়ী বাণিজ্য সমঝোতায় পৌঁছেছিল, যার ফলে দ্বিপাক্ষিক পণ্যের ওপর অতিরিক্ত তিন অঙ্কের শুল্ক সাময়িকভাবে তুলে নেওয়া হয়। তবে এখনো মার্কিন পণ্যে চীনে প্রবেশের সময় গড়ে ১০ শতাংশ শুল্ক এবং চীনা পণ্যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক বহাল আছে।

এর মধ্যে টিকটক, কৃষিপণ্য, বিরল খনিজ এবং সেমিকন্ডাক্টরের মতো উন্নত প্রযুক্তি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। দুই দেশের পরবর্তী বৈঠক এ মাসেই দক্ষিণ কোরিয়ায় হওয়ার কথা ছিল।

ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক জনাথন সিন বলেন, শি জিনপিংয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলো আলোচনার আগেই সুবিধাজনক অবস্থান নেওয়ার কৌশল। চীন এখন উদ্যোগ নেবার চেষ্টা করছে, তিনি বলেন। ট্রাম্প প্রশাসন কেবল প্রতিক্রিয়ায় ব্যস্ত।

তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপে বিশেষ উদ্বিগ্ন নয়। তারা মনে করে, আগের বাণিজ্য দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসনই আগে নতি স্বীকার করেছিল।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক গ্রেসলিন বাসকারান বলেন, চীনের নতুন রপ্তানি নীতির লক্ষ্য এবার বিদেশি প্রতিরক্ষা শিল্প, যা যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।

আমাদের প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করলে আমেরিকা চুপ থাকতে পারে না, তিনি যোগ করেন। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বিকল্প সীমিত, তাই আলোচনা অপরিহার্য হয়ে পড়েছে।

যদিও এখন ট্রাম্প-শি বৈঠক অনিশ্চিত, তবুও বাসকারান মনে করেন, আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।

চীনের নতুন নীতিগুলো ডিসেম্বর থেকে কার্যকর হবে। ফলে বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে আসন্ন সময়েই নতুন আলোচনার সম্ভাবনা রয়েছে।

Tags: ১০০ শতাংশ শুল্কচীনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ
আন্তর্জাতিক

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আগস্ট ১, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১, ২০২৬
এল নিনোর ভয়াবহ রূপ: তাপমাত্রা বৃদ্ধি ও চরম বিপর্যয়ের সতর্কবার্তা জাতিসংঘের
আন্তর্জাতিক

এল নিনোর ভয়াবহ রূপ: তাপমাত্রা বৃদ্ধি ও চরম বিপর্যয়ের সতর্কবার্তা জাতিসংঘের

আগস্ট ১, ২০২৬
পরবর্তী পোস্ট

শান্তিতে নোবেলজয়ী মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

৯ ভারতীয় কোম্পানি ও ৮ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, ক্ষোভের ঝড়

প্রস্তাবিত সংবাদ

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আগস্ট ২, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬
ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

আগস্ট ২, ২০২৬
রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আগস্ট ২, ২০২৬
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,926)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (482)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার আগস্ট ২, ২০২৬
  • শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আগস্ট ২, ২০২৬
  • ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির আগস্ট ২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান