জাতীয় ডেস্ক
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র জানিয়েছে, এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩-এ অভিযান চালিয়ে সাঈদ খোকনকে আটক করে।
এ বিষয়ে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












