শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

ধ্রুপদী সুরে জেগে উঠল ইতিহাসের প্রাচীন দেয়াল

লালবাগ কেল্লায় ধ্রুপদী সুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার রাতে ঐতিহাসিক পুরান ঢাকার লালবাগ কেল্লা প্রাঙ্গণ পরিণত হয় ধ্রুপদী সুর ও আলোকসজ্জার এক অনন্য মিলনমেলায়।

কেল্লার প্রবেশ ফটক থেকেই যেন ভেসে আসে মুগল আমলের আভিজাত্য—ঝলমলে আলো, সাজসজ্জা আর প্রাচীন স্থাপত্যের মায়াময় আবেশে প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যার পরিবেশ।  অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি ভিডিও বার্তায় বলেন, “বিশ্ব সংগীতের ভুবনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ এক কিংবদন্তী ব্যক্তিত্ব, যিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। ঐতিহাসিক লালবাগ কেল্লায় তাঁর জন্মবার্ষিকী উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ।”

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ফারুকী বলেন, “ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু এক সংগীতগুরু নন, তিনি এক সাংস্কৃতিক দর্শন—যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাঁদের বক্তব্যে গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। এ সময় দর্শক সারিতে ওঠে স্লোগান—“ফ্রি, ফ্রি প্যালেস্টাইন।”

প্রথমেই প্রদর্শিত হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র, যা দর্শকদের স্মৃতিপটে তুলে আনে এই মহাসাধকের দীর্ঘ সাধনাময় জীবন। এরপর পণ্ডিত অসিত দে পরিবেশন করেন রাগ ভীমপলশ্রীতে খেয়াল, যার সুরে অনুরণিত হয় গুরুস্মৃতির আবেশ।

রাত পৌনে ৯টায় শুরু হয় রাগ কিরওয়ানির পরিবেশনা। এতে অংশ নেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা—অভিজিৎ কুন্ডু (ধ্রুপদ কণ্ঠ), প্রশান্ত ভৌমিক ও ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ও ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার ও মোহাম্মদ কাওছার (সেতার)। সংগীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার।

অনুষ্ঠানের শেষ অংশে মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ—ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান। তিনি জানান, “আজ যে সরোদটি বাজাচ্ছি, এটি আমার বড় বাবার সরোদ—প্রায় দেড়শ বছরের পুরনো।” তাঁর বাজনায় সহশিল্পী ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)। মঞ্চে এই সুরের ধারা যেন ফিরিয়ে আনে মাইহারের গুরুকুলের অনুরণন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকসহ জাপান, ইতালি, চীন, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কোর প্রতিনিধি দল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কিংবদন্তী অভিনয়শিল্পী, নির্মাতা আফজাল হোসেন ও মারিয়া ফারিহ্ উপমা।

Tags: উস্তাদ আলাউদ্দিন খাঁওস্তাদ আলাউদ্দিন খাঁপুরান ঢাকাফারুকীলালবাগ কেল্লালিড বিনোদনশিল্পকলা একাডেমিসংস্কৃতি মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব
বিনোদন

মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
বিনোদন

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সেপ্টেম্বর ১৮, ২০২৬
আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা
বিনোদন

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট

পাকিস্তানে তেহরিক-ই-তালেবানের হামলায় ১১ সেনা সদস্য নিহত

সেফ এক্সিট প্রসঙ্গের জবাব দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

ভরিতে প্রায় ৭ হাজার বেড়েছে স্বর্ণের দাম, নতুন রেকর্ড

প্রস্তাবিত সংবাদ

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সেপ্টেম্বর ১৮, ২০২৬
এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

সেপ্টেম্বর ১৮, ২০২৬
মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (446)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (90)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,143)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান