শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও অবাস্তবায়নযোগ্য: জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬
বাংলাদেশ
0
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও অবাস্তবায়নযোগ্য: জামায়াতে ইসলামী

প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও অবাস্তবায়নযোগ্য: জামায়াতে ইসলামী

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী’, ‘অধিক ঋণনির্ভর’ এবং ‘লুটপাটের বাজেট’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, সুশাসনের অভাব, জবাবদিহিহীন রাষ্ট্রকাঠামো এবং দুর্নীতিমুক্ত প্রশাসন না থাকলে এই বাজেট বাস্তবায়ন অত্যন্ত কঠিন হবে এবং জনজীবনে তা আরও দুর্ভোগ নিয়ে আসবে।

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রস্তাবিত বাজেটটি ব্যাংক ও বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ২ লাখ ৩৬ হাজার ৪৫০ কোটি টাকার যে বিশাল ঘাটতি ধরা হয়েছে, তা পূরণে ব্যাংক থেকে সরকার অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি বড় বাধার কথা উল্লেখ করেন তিনি:

গ্যাস, জ্বালানি এবং বিদ্যুতের দাম একাধিকবার বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া।

লাগামহীন মূল্যস্ফীতি।

বৈশ্বিক ও রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা।

সংবাদ সম্মেলনে সরকারের প্রস্তাবিত বাজেটের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ‘ছায়া বাজেট’-এর একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

সরকারের প্রস্তাবিত বাজেটের মোট আকার যেখানে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, সেখানে জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেটের আকার ছিল ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। রাজস্ব আয়ের ক্ষেত্রে সরকার ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অন্যদিকে জামায়াতের লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ ৬৫ হাজার ৯২৬ কোটি টাকা। অর্থাৎ, সরকার জামায়াতের প্রস্তাবিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্য নির্ধারণ করেছে।

বাজেট ঘাটতির দিকে তাকালে দেখা যায়, সরকারি বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৫০ কোটি টাকা (যা জিডিপির ৩.৫ শতাংশ)। এর বিপরীতে জামায়াতের ছায়া বাজেটে ঘাটতির পরিমাণ ১ লাখ ৬৮ হাজার ৩২৯ কোটি টাকা (জিডিপির ২.৪৩ শতাংশ)। এছাড়া সাধারণ মানুষের করের বিষয়ে সরকার করমুক্ত আয়ের সীমা আগের মতোই ৩ লাখ ৭৫ হাজার টাকায় অপরিবর্তিত রেখেছে। কিন্তু জামায়াতে ইসলামী সাধারণ মানুষের স্বস্তির জন্য এই সীমা বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে।

আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ৫ শতাংশের নিচে থাকার কথা থাকলেও, বাজেটে ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এবং ৭.৫ শতাংশ মূল্যস্ফীতির অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেন গোলাম পরওয়ার। এছাড়া ন্যূনতম ব্যক্তিগত কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা এবং পেট্রোলিয়াম, বিদ্যুৎ, গ্যাস ও আরএমজি কাঁচামালের ওপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি শিল্পখাত ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলবে বলে জানান তিনি।

কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র সমালোচনা করেন জামায়াতের এই নেতা। পাশাপাশি ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে নৈরাজ্য, লুটপাট এবং রাজনৈতিক হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইসলামী ব্যাংকের শেয়ার মালিকদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অপচয় রোধে জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পুনর্ব্যক্ত করা হয়। বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের প্রবণতা রোধ করতে জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দেয় দলটি। আগামী ৩০ জুন বাজেট পাসের আগে সংসদে যথাযথ আলোচনা ও সংশোধনী গ্রহণের মাধ্যমে এটিকে জনকল্যাণমূলক বাজেটে রূপান্তরের জোর দাবি জানানো হয়।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangladesh EconomyBangladesh Jamaat-e-IslamiMia Golam ParwarNational Budget 2026-27 BDNational News BDProposed Budget ReactionShadow Budget BDঅর্থনীতিছায়া বাজেটজাতীয় বাজেট ২০২৬-২৭জাতীয় সংবাদবাংলাদেশ জামায়াতে ইসলামীমিয়া গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে
বরগুনা

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

সেপ্টেম্বর ১১, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি
বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

সেপ্টেম্বর ১১, ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল
বাংলাদেশ

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

সেপ্টেম্বর ১০, ২০২৬
পরবর্তী পোস্ট
লাইসেন্স হারানো আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

লাইসেন্স হারানো আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’কে প্রকাশ্যে গুলি

রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’কে প্রকাশ্যে গুলি

খুলনায় দিনেদুপুরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

খুলনায় দিনেদুপুরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

প্রস্তাবিত সংবাদ

ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

সেপ্টেম্বর ১১, ২০২৬
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

সেপ্টেম্বর ১১, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

সেপ্টেম্বর ১১, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

সেপ্টেম্বর ১১, ২০২৬
ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (972)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (444)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (340)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,130)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,125)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (177)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ সেপ্টেম্বর ১১, ২০২৬
  • বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে সেপ্টেম্বর ১১, ২০২৬
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান সেপ্টেম্বর ১১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান