জাতীয় ডেস্ক
ঢাকা: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে চালকের আসনে বসেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজেই সামরিক যানটি চালিয়ে ঘুরছেন এবং তাঁর পাশের আসনে বসে আছেন সেনাপ্রধান। বেশ কিছু সময় তাঁরা ওই গাড়িতে করে এলাকা পরিদর্শন করেন। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বীপে অবতরণের পর সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ










