আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সদ্য সমাপ্ত নির্বাচনের পর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন অধিবেশনের প্রথম দিনেই বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে অপসারণ করার গোপন পরিকল্পনা প্রস্তুত করেছে নেতানিয়াহু বিরোধী দলগুলো।
বিরোধী নেতা ও ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানের নেতৃত্বে এই জোট গঠিত হয়েছে। বর্তমান স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির শীর্ষ প্রভাবশালী নেতা। বিরোধীদের লক্ষ্য হলো, স্পিকারের পদ থেকে ওহানাকে সরিয়ে সেখানে নিজেদের পছন্দের কোনো আইনপ্রণেতাকে বসানো, যাতে নতুন সরকার গঠনের নিয়ন্ত্রণ নেতানিয়াহুর হাত থেকে কেড়ে নেওয়া যায়।
১২০ আসনের নেসেটে বিরোধী ব্লকের হাতে বর্তমানে ৪৮টি আসন রয়েছে। তবে দুই প্রধান আরব দল ‘রা’ম’ এবং ‘জয়েন্ট লিস্ট’-এর ১৯টি আসনের সরাসরি সমর্থন পাওয়ায় তাদের সম্মিলিত সংখ্যা দাঁড়াচ্ছে ৬৭-এ, যা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।
বিরোধীদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে তারা আরব দলগুলোর সমর্থন নিয়েই এগিয়ে যাবে। প্রথম অধিবেশনেই ভোটাভুটিতে স্পিকারকে ক্ষমতাচ্যুত করা গেলে তা হবে নেতানিয়াহু শিবিরের জন্য এক বিরাট রাজনৈতিক বিপর্যয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












