Monday, June 29, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের তিন ধাপের রূপরেখা দিল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
November 8, 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের তিন ধাপের রূপরেখা ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংশোধন, সরকারি আদেশ এবং গণভোটের মাধ্যমে সনদটি বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই তথ্য জানান। তিনি বলেন, সরকার কীভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে, সেই বিস্তারিত রূপরেখা আমরা দিয়েছি। কোন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে, আর কোনগুলো সরকারি নির্দেশ বা অফিস আদেশে বাস্তবায়নযোগ্য—তা আমরা আলাদা করে চিহ্নিত করেছি।

অধ্যাপক রীয়াজ আরও জানান, কিছুক্ষণ আগেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অবহিত করা হবে। ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের পরামর্শ এবং কমিশনের অভিজ্ঞতার সমন্বয়ে চূড়ান্ত সুপারিশমালা তৈরি করা হয়েছে।

তিন ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া

ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন তিনটি ধাপে সম্পন্ন করা যেতে পারে—

১) সংবিধান-সংশ্লিষ্ট বিষয়ে অধ্যাদেশ জারি: যেসব পরিবর্তন সংবিধান সংশোধন ছাড়া করা সম্ভব নয়, সেগুলো অধ্যাদেশ আকারে ঘোষণা করতে হবে।

২) অফিস আদেশ ও সরকারি নির্দেশের মাধ্যমে সংস্কার: যেসব পরিবর্তন প্রশাসনিক নির্দেশ বা সরকারি আদেশে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

৩) সংবিধান সংশোধনের দুই পথ:

  • প্রথমত, সরকার অবিলম্বে গণভোট আয়োজন করে জুলাই সনদ বাস্তবায়নের অনুমোদন চাইতে পারে।
  • দ্বিতীয়ত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। এই পরিষদ ২৭০ দিনের মধ্যে সংবিধানের সংশোধন, সংযোজন ও বিয়োজন সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

আলী রীয়াজ জানান, কমিশন প্রথমবারের মতো ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে, যা ভোটার অনুপাত অনুযায়ী প্রতিনিধিত্ব করবে। তবে প্রথম মেয়াদে এটি কার্যকর না করে কেবল কাঠামোগত প্রস্তুতি নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিশন বিকল্প একটি পদ্ধতিও প্রস্তাব করেছে। সরকারের জারি করা বিশেষ আদেশের অধীনে গণভোট আয়োজন করা হবে, অথবা সংবিধান সংশোধনী বিল আকারে প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করা যেতে পারে।

অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেন, নতুন নির্বাচিত প্রতিনিধিরা জাতির প্রত্যাশা অনুযায়ী সনদ বাস্তবায়নে অকুণ্ঠভাবে কাজ করবেন।

Tags: ঐকমত্য কমিশনজুলাই সনদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

এ বছরই আমি দেশে ফিরব— শেখ হাসিনা
বাংলাদেশ

এ বছরই আমি দেশে ফিরব— শেখ হাসিনা

June 28, 2026
সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি
অর্থনীতি

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি

June 28, 2026
দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন
বাংলাদেশ

দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন

June 28, 2026
পরবর্তী পোস্ট

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

দুদকের মামলায় বেকসুর খালাস লুৎফর রহমান বাদল

উইকিপিডিয়ার বিকল্প, ইলন মাস্কের ‘গ্রোকিপিডিয়া’ চালু

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (101)
  • আদালত (100)
  • আন্তর্জাতিক (811)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (365)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (83)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (302)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,785)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (970)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (148)
  • শিক্ষা (164)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • এ বছরই আমি দেশে ফিরব— শেখ হাসিনা June 28, 2026
  • সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি June 28, 2026
  • দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন June 28, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান