বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ১৫টি মামলার রায়ের বিস্তারিত তথ্য এবং আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে জানা সম্ভব হয়নি।
আদালত সূত্রে জানা যায়, বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে ২০০৭ সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা এই মামলাগুলোতে সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ এসব মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












