Sunday, June 28, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
June 28, 2026
বাংলাদেশ
0
দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন

দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন তাঁর চিকিৎসা বাবদ সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে তিনি এই ব্যাখ্যা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকার হিসাব ও নিজের অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি ‘চিকিৎসা ব্যয় নিয়ে মিডিয়া ফ্রেমিং ও আমার ব্যাখ্যা’ শিরোনামে একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, সম্প্রতি তাঁর চিকিৎসা ব্যয় নিয়ে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদের ফ্রেমিংয়ের কারণে জনমনে বেশ বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই তিনি পুরো বিষয়টির যথাযথ ব্যাখ্যা দেওয়া জরুরি বলে মনে করেছেন।

তিনি জানান, ১৯৭৩ সালের মন্ত্রী ও উপদেষ্টাদের সুযোগ-সুবিধা সংক্রান্ত আইন অনুযায়ী তিনি চিকিৎসার এই সুবিধা পেয়েছেন। এই আইনের আওতায় মন্ত্রিসভার সদস্যরা দেশে বা বিদেশে চিকিৎসার সম্পূর্ণ খরচ পান। এই খরচ সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। তবে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। প্রথমে দেশের একটি উপযুক্ত মেডিকেল বোর্ড গঠন করতে হয়। এরপর সরকারপ্রধানের অনুমোদন নিতে হয়। সবশেষে চিকিৎসা শেষে দেশে ফিরে খরচের প্রকৃত রসিদ জমা দিতে হয়। তিনি এর প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করেছেন।

সাবেক এই উপদেষ্টা পোস্টে তাঁর শারীরিক অবস্থার কথাও বিস্তারিত তুলে ধরেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগ, উচ্চ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। ২০১৫ সালে তাঁর হার্টে রিং পরানো হয়েছিল। এছাড়া এ পর্যন্ত ৫ বার তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি পুনরায় হৃদরোগে আক্রান্ত হন। তখন দেশে তাঁর রোগ নির্ণয় করা হয়। রিপোর্টে তাঁর হৃদস্পন্দন অনিয়মিত দেখা যায়। এরপর চিকিৎসকদের বোর্ড তাঁকে বিদেশে ‘ক্যাথেটার এবলেশন’ নামের একটি জটিল অপারেশনের পরামর্শ দেয়। কারণ, এই অপারেশনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি দেশে নেই।

এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যান। সেখানে পরীক্ষায় তাঁর হৃৎপিণ্ডের দেওয়ালে রক্ত জমাট বাঁধা অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের পরামর্শে তিনি প্রথমে ওষুধের মাধ্যমে সেটি অপসারণের চিকিৎসা নেন এবং হজের দায়িত্ব পালনে দেশে ফেরেন। এ সময় পর্যন্ত তাঁর প্রায় ১৭ লাখ টাকা খরচ হয়। হজ শেষে গত জানুয়ারি মাসে তিনি আবার থাইল্যান্ড যান। তখন তাঁর মূল অপারেশনটি সম্পন্ন হয়। এতে প্রায় ৬৫ লাখ টাকা বিল আসে। তবে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তিনি কিছু ডিসকাউন্ট পান।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী সরকার কেবল তাঁর হাসপাতাল, অপারেশন ও ওষুধের বিল বহন করেছে। সঙ্গে যাওয়া সহযাত্রীর খরচ, হোটেল ভাড়া বা যাতায়াত খরচ তিনি নিজেই ব্যক্তিগতভাবে বহন করেছেন। তিনি সরকারি কোনো অর্থ আত্মসাৎ করেননি। তবে কিছু মিডিয়া বিষয়টিকে নেতিবাচকভাবে তুলে ধরায় তিনি এর তীব্র নিন্দা জানান।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: A F M Khalid HossainBangla FlowBumrungrad HospitalInterim Government BangladeshMahmudMedical ExpenseNational News BDReligious Affairs Adviserঅন্তর্বর্তী সরকারআ ফ ম খালিদ হোসেনচিকিৎসা ব্যয়জাতীয় সংবাদমাহমুদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি
অর্থনীতি

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি

June 28, 2026
আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ

আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

June 28, 2026
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড
আদালত

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

June 28, 2026
পরবর্তী পোস্ট
সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (49)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (101)
  • আদালত (100)
  • আন্তর্জাতিক (811)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (365)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (83)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (302)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,784)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (970)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (147)
  • শিক্ষা (164)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি June 28, 2026
  • দেড় বছরে চিকিৎসা ব্যয়ের ৮২ লাখ টাকা নিয়ে মুখ খুললেন খালিদ হোসেন June 28, 2026
  • আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান June 28, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান