বুধবার, অক্টোবর ৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম রাজনীতি

এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫
রাজনীতি
0
এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন

এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ভাঙনের সুর আরও প্রকট হলো। তাসনিম জারার পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার দল ছাড়লেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে এনসিপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হলেও, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট এবং দলের অভ্যন্তরীণ ‘অগণতান্ত্রিক ও পরিকল্পিত’ সিদ্ধান্তের প্রতিবাদে তিনি সরে দাঁড়িয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

তাজনূভা অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে জোট কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ছক। তিনি লেখেন, “বিষয়টা ঠেলতে ঠেলতে এমন পর্যায়ে আনা হয়েছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। এনসিপিকে বলাই হয় জামায়াতের আরেকটা দোকান, তাহলে কেন এনসিপি নিজের স্বকীয়তা প্রতিষ্ঠার চেষ্টা না করে জামায়াতকে বেছে নিতে মরিয়া হয়ে যাচ্ছে?”

তিনি আরও বলেন, ১২৫ জনকে মনোনয়ন দেওয়ার কথা বলে মাত্র ৩০টি আসনের সমঝোতা করে বাকিদের নির্বাচন থেকে ছিটকে ফেলা হয়েছে। তার মতে, “জামায়াতের সঙ্গে চরমোনাই পীরের ৭০টা আসনে সমঝোতা হচ্ছে, আর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলের মাত্র ৩০টা আসনে।”

তাজনূভা দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দ্বিচারিতা ও মাইনাস রাজনীতির অভিযোগ আনেন। তিনি বলেন, “জুলাইয়ের স্পিরিট এনসিপিতে চর্চা হয় না, ব্যবহার করা হয়। এক শীর্ষ নেতা আরেক শীর্ষ নেতার সাথে মাইনাসের রাজনীতি করে, যা ভয়ঙ্কর। যারা এনসিপির মূল নীতি ধারণ করত, তাদের একে একে বাধ্য করা হচ্ছে দল ছাড়তে।”

আগামীকাল মনোনয়নপত্র জমার শেষ দিন হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন না। তিনি বলেন, “সবচেয়ে কষ্ট লাগছে আজকেই আম্মু চট্টগ্রাম থেকে আসছে আমার নির্বাচন উপলক্ষ্যে, আর আজকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।” তিনি সমর্থকদের কাছ থেকে নেওয়া নির্বাচনী ডোনেশন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে শনিবার রাতে একই অভিযোগ তুলে দল ছাড়েন আরেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনিও জামায়াতের সঙ্গে জোট ও দলের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangladesh PoliticsDhaka-17 ElectionJamaat AllianceNational Citizen PartyNCP ResignationTajnuba ZabeenTasnim Jara
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

নাসীরুদ্দীন পাটওয়ারী
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
চট্টগ্রাম

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অক্টোবর ২, ২০২৬
উইপোকার যন্ত্রণায় সার্কিট হাউস ছাড়লেন জামায়াত এমপি তাহের
বাংলাদেশ

উইপোকার যন্ত্রণায় সার্কিট হাউস ছাড়লেন জামায়াত এমপি তাহের

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না: অলি আহমদ
বাংলাদেশ

বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না: অলি আহমদ

সেপ্টেম্বর ৫, ২০২৬
পরবর্তী পোস্ট
বগুড়া-৬ এর সঙ্গে ঢাকা-১৭: দুই আসনে লড়বেন তারেক রহমান

বগুড়া-৬ এর সঙ্গে ঢাকা-১৭: দুই আসনে লড়বেন তারেক রহমান

ট্রাম্পের শান্তি প্রচেষ্টার মাঝেই পুতিনের হুঙ্কার: পরিস্থিতি আরও খারাপ হবে ইউক্রেনের

ট্রাম্পের শান্তি প্রচেষ্টার মাঝেই পুতিনের হুঙ্কার: পরিস্থিতি আরও খারাপ হবে ইউক্রেনের

খামেনির ওয়েবসাইটে সাক্ষাৎকার: আগ্রাসন হলে ‘সর্বাত্মক প্রতিরোধ’ গড়ে তোলার হুঁশিয়ারি

খামেনির ওয়েবসাইটে সাক্ষাৎকার: আগ্রাসন হলে ‘সর্বাত্মক প্রতিরোধ’ গড়ে তোলার হুঁশিয়ারি

প্রস্তাবিত সংবাদ

ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

অক্টোবর ৬, ২০২৬
পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য

পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য

অক্টোবর ৬, ২০২৬
প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায়

প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায়

অক্টোবর ৬, ২০২৬
দুর্ঘটনার পর শারীরিক পরিস্থিতি জানালেন বিগ বি

দুর্ঘটনার পর শারীরিক পরিস্থিতি জানালেন বিগ বি

অক্টোবর ৬, ২০২৬
সুপ্রিম কোর্টের কড়া তোপের মুখে রাজপাল যাদব

সুপ্রিম কোর্টের কড়া তোপের মুখে রাজপাল যাদব

অক্টোবর ৬, ২০২৬
ঢাকাসহ প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

ঢাকাসহ প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

অক্টোবর ৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,182)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,193)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (193)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর অক্টোবর ৬, ২০২৬
  • পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য অক্টোবর ৬, ২০২৬
  • প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায় অক্টোবর ৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান