মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

দাবি আদায়ে ৫ তারিখ শাপলা চত্বর থেকে লংমার্চের ডাক ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬
বাংলাদেশ, রাজনীতি
0
দাবি আদায়ে ৫ তারিখ শাপলা চত্বর থেকে লংমার্চের ডাক ১১ দলীয় ঐক্যের

দাবি আদায়ে ৫ তারিখ শাপলা চত্বর থেকে লংমার্চের ডাক ১১ দলীয় ঐক্যের

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকার বা আইনমন্ত্রীর যেকোনো নমনীয়তার বিপরীতে কঠোর অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট জানিয়েছেন, জনগণের ৭০ শতাংশ ভোট ‘হ্যাঁ’-তে পড়েছে। এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য ও জামায়াত কোনোভাবেই ‘তিল পরিমাণ ছাড়’ দেবে না। আর সংসদ এতে ব্যর্থ হলে জামায়াত সরাসরি জনগণের কাছেই ফিরে যাবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ছয় মাসের সংসদীয় পথচলায় এই প্রথম এমন উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় ঐক্য সংসদে প্রথাগত নেতিবাচক ও সহিংস রাজনীতির বদলে ‘ইনসাফভিত্তিক’ ও গঠনমূলক রাজনীতি চর্চা করতে চায়। সরকারের জনকল্যাণমূলক কাজে পূর্ণ সমর্থন এবং মন্দ কাজের গঠনমূলক প্রতিবাদ করাই তাদের লক্ষ্য। সভায় উপস্থিত সম্পাদকরা জামায়াতের এই ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং রাজপথের কর্মসূচিতেও অস্থিতিশীলতা পরিহার করে নিয়মতান্ত্রিক ধারায় অটল থাকার আহ্বান জানান।

এদিকে, সংসদে স্পিকার ও ট্রেজারি বেঞ্চের বিমাতাসুলভ আচরণের অভিযোগ তুলে জামায়াত সেক্রেটারি বলেন, উন্নয়নমূলক কাজের বরাদ্দ এবং পার্লামেন্ট ফ্লোরে কথা বলার সুযোগের ক্ষেত্রে বিরোধী দলের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এর পাশাপাশি বিদ্যুৎ-গ্যাস সংকট এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও সরকারের ব্যর্থতার চিত্র সম্পাদকদের সামনে তুলে ধরেন তিনি।

গণভোটের রায় কার্যকর এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। জানানো হয়, আগামী ৫ তারিখ সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে এক বিশাল লংমার্চ ও গাড়িবহর যাত্রা করবে। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে দলটি।

এর আগে, দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রথম আলো, ডেইলি স্টার, যায়যায়দিন, দেশ রূপান্তর, বণিক বার্তা, সমকাল, ইত্তেফাকসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: 11 Party AllianceBangla FlowBangladesh PoliticsDr Shafiqur RahmanJamaat-e-Islami BDMia Golam ParwarNational News BDগণভোটের রায়জাতীয় সংবাদজামায়াতে ইসলামীবাংলা ফ্লোবাংলাদেশ রাজনীতিমিয়া গোলাম পরওয়ারলংমার্চ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি
বাংলাদেশ

হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি

আগস্ট ২৪, ২০২৬
অনৈতিক কাজ থেকে দূরে থেকে দলকে শক্তিশালী করুন: রিজভী
বাংলাদেশ

অনৈতিক কাজ থেকে দূরে থেকে দলকে শক্তিশালী করুন: রিজভী

আগস্ট ২৪, ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

কোচদের ‘ধাক্কাধাক্কি’, ৯৯৯-এ কল করে পুলিশ ডাকলেন ব্রিটিশ কোচ

কোচদের ‘ধাক্কাধাক্কি’, ৯৯৯-এ কল করে পুলিশ ডাকলেন ব্রিটিশ কোচ

হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি

হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি

প্রস্তাবিত সংবাদ

হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি

হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি

আগস্ট ২৪, ২০২৬
কোচদের ‘ধাক্কাধাক্কি’, ৯৯৯-এ কল করে পুলিশ ডাকলেন ব্রিটিশ কোচ

কোচদের ‘ধাক্কাধাক্কি’, ৯৯৯-এ কল করে পুলিশ ডাকলেন ব্রিটিশ কোচ

আগস্ট ২৪, ২০২৬
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

আগস্ট ২৪, ২০২৬
দাবি আদায়ে ৫ তারিখ শাপলা চত্বর থেকে লংমার্চের ডাক ১১ দলীয় ঐক্যের

দাবি আদায়ে ৫ তারিখ শাপলা চত্বর থেকে লংমার্চের ডাক ১১ দলীয় ঐক্যের

আগস্ট ২৪, ২০২৬
অনৈতিক কাজ থেকে দূরে থেকে দলকে শক্তিশালী করুন: রিজভী

অনৈতিক কাজ থেকে দূরে থেকে দলকে শক্তিশালী করুন: রিজভী

আগস্ট ২৪, ২০২৬
ল্যাবএইড ক্যানসার হাসপাতালে জনবল নিয়োগ

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে জনবল নিয়োগ

আগস্ট ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (79)
  • অর্থনীতি (102)
  • আদালত (107)
  • আন্তর্জাতিক (935)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (428)
  • খেলা (431)
  • চলচ্চিত্র (20)
  • চাকরি (99)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (87)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (335)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,053)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,083)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (492)
  • লাইফস্টাইল (171)
  • শিক্ষা (186)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (60)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • হামে মৃত্যু ছাড়াল ৯৩৮, ১৫ মার্চ থেকে আক্রান্ত ১৮ হাজারেরও বেশি আগস্ট ২৪, ২০২৬
  • কোচদের ‘ধাক্কাধাক্কি’, ৯৯৯-এ কল করে পুলিশ ডাকলেন ব্রিটিশ কোচ আগস্ট ২৪, ২০২৬
  • নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক আগস্ট ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান