সোমবার, জুলাই ২৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসছে না ইরান— ইসমাইল বাঘায়েই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৬
আন্তর্জাতিক
0
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসছে না ইরান— ইসমাইল বাঘায়েই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসছে না ইরান— ইসমাইল বাঘায়েই

0
শেয়ার হয়েছে
8
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসার পরিকল্পনা আপাতত ইরানের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। একই সঙ্গে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির বর্তমান ইসলামাবাদ সফরকে সম্পূর্ণ ‘সরকারি সফর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রথম দফার ব্যর্থ বৈঠকের পর দ্বিতীয় দফা সংলাপের জল্পনার মাঝেই এই সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একটি ছোট প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, “আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।” এ সময় তিনি আরও স্পষ্ট করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই, তবে ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আরাগচি ও তাঁর নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইরানি প্রতিনিধিদের আগমন উপলক্ষে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর থেকে আরাগচি সরাসরি সেরেনা হোটেলে চলে যান এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর গত ১১ এপ্রিল এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন ২১ ঘণ্টার ওই বৈঠক কোনো স্থায়ী শান্তি চুক্তি ছাড়াই ব্যর্থ হয়। প্রথম দফা সংলাপের ব্যর্থতার পর দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনার মাঝেই আরাগচির এই ইসলামাবাদ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Abbas AraghchiBangla FlowInternational News BDIran US RelationsIslamabad Peace TalksMiddle East Crisisআন্তর্জাতিক সংবাদআব্বাস আরাগচিইরান-যুক্তরাষ্ট্র সংকটকূটনীতিসেরেনা হোটেল
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ভারতের জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানিরা
আন্তর্জাতিক

ভারতের জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানিরা

জুলাই ২৭, ২০২৬
ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জুলাই ২৬, ২০২৬
মিলেই-নেতানিয়াহুর সমর্থন নিয়ে লুলার বিরুদ্ধে প্রচারে নামলেন বলসোনারো-পুত্র
আন্তর্জাতিক

মিলেই-নেতানিয়াহুর সমর্থন নিয়ে লুলার বিরুদ্ধে প্রচারে নামলেন বলসোনারো-পুত্র

জুলাই ২৬, ২০২৬
পরবর্তী পোস্ট
অবরুদ্ধ গাজায় ফের ইসরায়েলি হামলয় নিহত ৩

অবরুদ্ধ গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৩

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট এর জেরে যুবক আটক

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট এর জেরে যুবক আটক

তরুণের তৈরি গো-কার্ট চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণের তৈরি গো-কার্ট চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রস্তাবিত সংবাদ

ফুটবল মাঠ থেকে হলিউডে রোনালদো

ফুটবল মাঠ থেকে হলিউডে রোনালদো

জুলাই ২৭, ২০২৬
ব্রাজিলে ফুটবল ম্যাচে মৌমাছির হানা

ব্রাজিলে ফুটবল ম্যাচে মৌমাছির হানা

জুলাই ২৭, ২০২৬
জাতীয় অধ্যাপকের মর্যাদা পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপকের মর্যাদা পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

জুলাই ২৭, ২০২৬
খাবার ও বাতাসে ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঠেকানোর উপায় কী?

খাবার ও বাতাসে ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঠেকানোর উপায় কী?

জুলাই ২৭, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইটি প্রফেশনালদের চাকরির সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইটি প্রফেশনালদের চাকরির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
দুই দশক পর স্বপ্ন পূরণ, প্রথমবারের মতো ‘ইত্যাদি’তে গাইলেন পুতুল

দুই দশক পর স্বপ্ন পূরণ, প্রথমবারের মতো ‘ইত্যাদি’তে গাইলেন পুতুল

জুলাই ২৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (76)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (871)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (420)
  • খেলা (400)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (91)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (30)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (325)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,891)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (12)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (1,019)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (58)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (156)
  • শিক্ষা (173)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (56)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ফুটবল মাঠ থেকে হলিউডে রোনালদো জুলাই ২৭, ২০২৬
  • ব্রাজিলে ফুটবল ম্যাচে মৌমাছির হানা জুলাই ২৭, ২০২৬
  • জাতীয় অধ্যাপকের মর্যাদা পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুব উল্লাহ জুলাই ২৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান