বুধবার, আগস্ট ১২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অপরাধ

মসজিদের বারান্দায় ইমামের ভয়াবহ লালসা: ভুক্তভোগীর জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৬
অপরাধ, বাংলাদেশ
0
মসজিদের বারান্দায় ইমামের ভয়াবহ লালসা: ভুক্তভোগীর জবানবন্দি

মসজিদের বারান্দায় ইমামের ভয়াবহ লালসা: ভুক্তভোগীর জবানবন্দি

0
শেয়ার হয়েছে
6
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

নেত্রকোণা: ‘মসজিদের বারান্দায় দুইজনকে ডেকে কোলে নিয়ে বলত—এটা আমার আম্মু, ওটা আমার বউ। গায়ে হাত দিয়ে বলত এগুলো আদর। টাকা দিয়ে বলত—এগুলো দিয়ে মজা খেতে। আমি বলতাম লাগবে না, জোর করে দিত। কখনো ১০০ টাকা, ৫০ টাকা বা ২০ টাকা দিত। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরত।’—এভাবেই নিজের ওপর হওয়া পাশবিক নির্যাতনের ভয়ংকর বর্ণনা দিচ্ছিল নেত্রকোণার মদন উপজেলার ১২ বছর বয়সী এই মাদরাসাছাত্রী।

শিক্ষকের এই বিকৃত যৌনাচারের বলি হয়ে ১২ বছরের শিশুটি আজ ৭ মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক গঠন ও বয়সের কারণে তার জীবন এখন চরম ঝুঁকির মুখে। এই ঘটনায় ভুক্তভোগীর মা গত ২৩ এপ্রিল মদন থানায় একটি মামলা দায়ের করলেও প্রধান অভিযুক্ত মাদরাসা শিক্ষক ও ইমাম আমান উল্লাহ সাগর এখনো পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বড়বাড়ী ভগবৎপুর এলাকায় ২০২২ সালে ‘হযরত ফাতেমাতুজ জোহরা (র.) কওমি মহিলা মাদরাসা’ স্থাপিত হয়। আমান উল্লাহ সাগর ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। পাশাপাশি তিনি পাশের গ্রাম্য মসজিদে ইমামতিও করতেন। মসজিদ ও মাদরাসার মাঝে মাত্র ৫-৬ ফুট দূরত্বের একটি সরু হাঁটাপথ রয়েছে। মসজিদের বারান্দার উত্তর পাশে ইমামের বসবাসের জন্য একটি ছোট টিনের বেড়া দেওয়া কামরা আছে।

শিশুটির জবানবন্দি অনুযায়ী, দুপুর ১টায় টিফিন বা ছুটির পর তাকে সবার শেষে মসজিদ ও হুজুরের বিছানা ঝাড়ু দেওয়ার কথা বলে ওই কামরায় ডেকে নেওয়া হতো। এরপর দরজা আটকে চলত নির্যাতন। শিশুটি জানায়, প্রথমবার ধর্ষণের ২-৩ দিন পর তাকে পর্যায়ক্রমে ৩-৪ বার ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে জানালে মামা ও হুজুর মিলে মারধর করবে বলে ভয় দেখানো হতো। ভুক্তভোগী জানায়, তার সহপাঠী তানিয়াও (ছদ্মনাম) একইভাবে এই লালসার শিকার হয়েছে।

 পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা তাদের ছেড়ে নিরুদ্দেশ। মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানা-নানির কাছে থেকে মাদরাসায় পড়ত। মা সম্প্রতি বাড়িতে ফিরে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ করেন। চিকিৎসকের কাছে গেলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার জানান, শিশুটির গর্ভে থাকা ভ্রূণের বয়স প্রায় ২৭ সপ্তাহের বেশি (সাত মাসের বেশি)। মাত্র ১২ বছর বয়সী শিশুটির উচ্চতা সাড়ে চার ফুটের কম এবং ওজন মাত্র ২৯ কেজি। তার সরু কোমরের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ অনেক বেশি, যা শিশুটির জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

 শিশুটির মা জানান, ঘটনা জানার পরপরই অভিযুক্ত সাগর এলাকা ছেড়ে পালান। এরপর সাগরের ভাই মামুন মিয়া (মামলার দ্বিতীয় আসামি, বর্তমানে জামিনে) টাকার বিনিময়ে বিষয়টি গোপনে মীমাংসা করার প্রস্তাব দেন। কিন্তু শিশুটির মা তা প্রত্যাখ্যান করে আইনের আশ্রয় নেন।

 পলাতক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন আমান উল্লাহ সাগর। সেখানে তিনি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিশুটি তার নানার সঙ্গে ঘুমাত এবং নানা তাকে জোর করে মাদরাসায় পাঠিয়েছিল। তবে কাইটাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল রানা সাগরের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “শিশুটির নানার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ শোনা যায়নি। আমরা এলাকাবাসী চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও অন্যান্য মাদরাসা শিক্ষকরাও এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা রুজু করা হয়েছে। তবে মামলা দায়েরের আগে থেকেই প্রধান আসামি পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ তাকে ধরতে জোর তৎপরতা চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারকে কোনো ধরনের হুমকি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowChild Rape CaseFugitive ImamJustice For ChildMadan Upazila CrimeMadrasa Student PregnantNational News BDNetrokona Newsঅপরাধধর্ষণ মামলানেত্রকোণাসারা দেশ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ভারত থেকে দেশে আসছে নতুন ১৯ রেলকোচ
বাংলাদেশ

ভারত থেকে দেশে আসছে নতুন ১৯ রেলকোচ

আগস্ট ১২, ২০২৬
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশাল

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা’ তালিকায় বহাল রাখল কানাডা
বাংলাদেশ

বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা’ তালিকায় বহাল রাখল কানাডা

আগস্ট ১২, ২০২৬
পরবর্তী পোস্ট
ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ জ্বলে উঠল আগুন

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ জ্বলে উঠল আগুন

সংরক্ষিত নারী আসনে শপথ নিতে সংসদে জামায়াত জোটের নুসরাত তাবাসসুম

সংরক্ষিত নারী আসনে শপথ নিতে সংসদে জামায়াত জোটের নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মতো ভালো নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মতো ভালো নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

প্রস্তাবিত সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগস্ট ১২, ২০২৬
ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন

ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন

আগস্ট ১২, ২০২৬
শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

আগস্ট ১২, ২০২৬
india-wary-of-three-muslim-nations-military-pact

তিন মুসলিম দেশের সামরিক চুক্তি নিয়ে সতর্ক ভারত

আগস্ট ১২, ২০২৬
হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট আন্দ্রাস বাকা

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট আন্দ্রাস বাকা

আগস্ট ১২, ২০২৬
কলম্বিয়ায় ৭০ বারের বেশি আফটারশক,নিহত বেড়ে ২৫৪

কলম্বিয়ায় ৭০ বারের বেশি আফটারশক,নিহত বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (917)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (426)
  • খেলা (423)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (96)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (334)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,989)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,059)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (165)
  • শিক্ষা (182)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আগস্ট ১২, ২০২৬
  • ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন আগস্ট ১২, ২০২৬
  • শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি আগস্ট ১২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান