Wednesday, July 1, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম খেলা

ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
July 1, 2026
খেলা, ফুটবল
0
ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ব্রাজিলকেই ফেভারিট মানছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেলেসাওদের হারানো নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি।

ইতিহাস অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দলের চারবারের দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এবারও সেই ধারা বজায় থাকবে কি না, সে বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন হালান্ড। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘সম্ভাবনা খুবই কম।’ এর আগে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার বিষয়ে তিনি বলেছিলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ডালাস স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতে ওঠেন নরওয়ের সমর্থকরা। ম্যাচ শেষে খেলোয়াড়রাও নিজেদের পরিচিত ‘ভাইকিং রোয়িং’ উদ্‌যাপনে অংশ নেন। মাঠে বসে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ড্রামের তালে বৈঠা বাইবার প্রতীকী ভঙ্গিতে আনন্দ ভাগাভাগি করেন তাঁরা। নিজ দেশের মানুষের উচ্ছ্বাসের কথা তুলে ধরে হালান্ড বলেন, ‘নরওয়ের মানুষ এখন দারুণ উচ্ছ্বসিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশের এই ঐক্য আমাদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলে।’

তবে সামনে যে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এই গোলমেশিন। তিনি বলেন, ‘এখন আমরা শেষ ষোলোতে। এখান থেকে প্রতিটি দলই শক্তিশালী। সামনে এগোনো মোটেও সহজ হবে না। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতি ধরে রাখার চেষ্টা করছি।’

উল্লেখ্য, নরওয়েজিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা হালান্ড এবারের বিশ্বকাপেও ইতিমধ্যে পাঁচ গোল করে ফেলেছেন। ইউরোপিয়ান বাছাইপর্বে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সই দীর্ঘ ২৮ বছর পর নরওয়েকে আবার বিশ্বকাপের মূল পর্বে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল নরওয়ে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowBrazil vs NorwayErling HaalandFootball News BDMahmudSports News BDWorld Cup 2026আর্লিং হালান্ডখেলাধুলা সংবাদফিফা বিশ্বকাপ ২০২৬বাংলা ফ্লোব্রাজিল বনাম নরওয়েমাহমুদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আনুষ্ঠানিকভাবে পুলিশ টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তানভির আনজুম
ক্রিকেট

আনুষ্ঠানিকভাবে পুলিশ টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তানভির আনজুম

July 1, 2026
স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে
ক্রিকেট

স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে

July 1, 2026
নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
খেলা

নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো

June 30, 2026
পরবর্তী পোস্ট
স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে

স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে

আনুষ্ঠানিকভাবে পুলিশ টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তানভির আনজুম

আনুষ্ঠানিকভাবে পুলিশ টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তানভির আনজুম

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (101)
  • আন্তর্জাতিক (816)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (373)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (84)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (308)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,793)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (979)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (150)
  • শিক্ষা (165)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (53)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো? July 1, 2026
  • আনুষ্ঠানিকভাবে পুলিশ টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তানভির আনজুম July 1, 2026
  • স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে July 1, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান