শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

‘ভারতে এআই হাবে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

গুগল আমেরিকার বাইরে তাদের বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হাব করার জন্য আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। যা ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকা।

একটি বিশাল ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ঘাঁটি স্থাপনের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফ থেকে। এই বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত জানান সুন্দর পিচাই।

মঙ্গলবার ১৪ অক্টোবর, গুগল সংস্থার প্রধান সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রথম এআই হাবের জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টের পরিকল্পনার বিস্তারিত বুঝিয়ে বলেছেন।

‘একটি যুগান্তকারী উন্নয়ন’ বলে অভিহিত করে ভারতীয় বংশোদ্ভূত সিইও জানিয়েছেন যে, এই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্ষমতা, একটি নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি পরিকাঠামোকে সমন্বয় হবে।

গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পরপরই পিচাই এক্স-এ পোস্ট করে লিখেছেন, “এর মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন সংস্থা এবং ব্যবহারকারীদের কাছে আমাদের সেরা প্রযুক্তি পৌঁছে দেব, দেশজুড়ে এআই উদ্ভাবন এবং বৃদ্ধি ত্বরান্বিত করব।”

গুগল সংস্থা, আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে এআই ডেটা সেন্টার ক্যাম্পাসটি তৈরি করবে। এটি ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ।

সংস্থার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “এটি ভারত সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যাতে এআই-চালিত পরিষেবার সম্প্রসারণ ত্বরান্বিত করা যায়। এই উদ্যোগ ভারত এবং আমেরিকা উভয়ের জন্যই যথেষ্ট অর্থনৈতিক ও সামাজিক সুযোগ তৈরি করবে- একই সঙ্গে এআই সক্ষমতার ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠবে।”

দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমে এআই হাব ‘ভারতের ডিজিটাল ভবিষ্যতে একটি যুগান্তকারী বিনিয়োগ’।

তিনি আরও বলেন, “শিল্পে শীর্ষস্থানীয় এআই পরিকাঠামো সরবরাহ করে, আমরা ব্যবসাগুলিকে দ্রুত উদ্ভাবন করতে সক্ষম করেছি এবং বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করছি। এই অংশীদারিত্ব ভারত ও মার্কিন সরকারের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে এআইকে দায়িত্বশীলভাবে এবং সমাজের কল্যাণে কাজে লাগানো যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এবং অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ।

বৈষ্ণব গুগলকে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ডিজিটাল পরিকাঠামো ভারতের এআই ভিশনের লক্ষ্য পূরণে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “ভারতে ডিজিটাল অর্থনীতিতে এআই পরিষেবা একটি নতুন দিক হিসেবে সামনে উঠে এসেছে। আমরা আমাদের যুব সমাজের বিকাশে এই নতুন পরিষেবা ব্যবহার করতে মুখিয়ে আছি।”

ভারতে ডিজিটাল যুগের যাত্রার একটি নতুন অধ্যায় বলে বর্ণনা করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু বলেন, “আমরা ভারতের প্রথম সত্যিকারের গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার এবং ভারতে গুগলের প্রথম এআই হাবের আয়োজন করতে পেরে গর্বিত, যা রাজ্যের ব্যবসা এবং স্টার্টআপগুলির জন্য উদ্ভাবন, এআই গ্রহণ এবং দীর্ঘমেয়াদী সহায়তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রমাণ।”

প্রযুক্তি জায়ান্টদের মধ্যে তীব্র প্রতিযোগিতার মধ্যে এই ঘোষণা। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন ডেটা সেন্টার পরিকাঠামো তৈরিতে প্রচুর অর্থ ব্যয় করছে।

মাইক্রোসফট এবং অ্যামাজন ইতিমধ্যেই ভারতে ডেটা সেন্টার তৈরিতে প্রচুর টাকা বিনিয়োগ করেছে। যেখানে বছরের শেষ নাগাদ ৯০০ মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সএআই হাবকৃত্রিম বুদ্ধিমত্তাগুগল সংস্থাডেটা সেন্টারবিনিয়োগ করবে গুগলভারতীয় প্রধানমন্ত্রী মোদিসুন্দর পিচাই
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

এক্সেও হ্যাকারদের হানা: নিরাপদ থাকার উপায়
তথ্যপ্রযুক্তি

এক্সেও হ্যাকারদের হানা: নিরাপদ থাকার উপায়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
আইফোন বিক্রিতে বিশ্বরেকর্ড: অ্যাপলের আয় ১৪৩ বিলিয়ন ডলার
তথ্যপ্রযুক্তি

আইফোন বিক্রিতে বিশ্বরেকর্ড: অ্যাপলের আয় ১৪৩ বিলিয়ন ডলার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
২২০০ কোটি টাকায় নতুন তরঙ্গ কিনল গ্রামীণফোন
তথ্যপ্রযুক্তি

২২০০ কোটি টাকায় নতুন তরঙ্গ কিনল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
পরবর্তী পোস্ট

প্রথমার্ধে পেনাল্টিতে গোল হজম করল বাংলাদেশ

জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারল ব্রাজিল

বাংলাদেশে আশ্রয়ে থাকা ১৩ লাখ রোহিঙ্গার খাদ্য সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ডব্লিউএফপি

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৭)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৯০)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৫১৪)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৬২)
  • খেলা (১৮৩)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৮)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬১)
  • ধর্ম ও জীবন (১১)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪১)
  • ফুটবল (২৩০)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৪০)
  • বাংলাদেশ (১,১৪৬)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪০)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৭৪)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪২১)
  • লাইফস্টাইল (৭৬)
  • শিক্ষা (১০৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬২)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’ ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • বাংলাদেশে পৌঁছাল ৪ লাখ ২২ হাজার ব্যালট ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান