শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বিএনপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬
বাংলাদেশ
0
তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বিএনপি: আসিফ মাহমুদ

তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বিএনপি: আসিফ মাহমুদ

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি ব্যর্থ হয়েছে এবং মাত্র তিন মাসেই তারা একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন—সব ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আজ শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার একটি হোটেলের কনভেনশন সেন্টারে এনসিপির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগ যে জায়গায় পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি মাত্র তিন মাসেই সেখানে পৌঁছে গেছে। কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে এখন চেয়ার খালি পড়ে থাকছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, নতুন সরকার গঠনের পর দেশে ধর্ষণ, মব জাস্টিস ও ছিনতাইয়ের কোনো উন্নতি হয়নি; বরং তা আরও বেড়েছে। তিনি উল্লেখ করেন, “শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব জাস্টিস বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। এমনকি অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতাও পাওয়া যাচ্ছে।”

পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।

এ সময় নিজের ও দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ওঠা ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নাকচ করে দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “অর্থ নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়া হয়নি; মূলত উন্নয়ন বরাদ্দ নিয়ে এই বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Asif MahmudBangla FlowBangladesh PoliticsBNP GovernmentMahmudNational News BDNCPআসিফ মাহমুদএনসিপিজাতীয় সংবাদবাংলা ফ্লো।বিএনপিরাজনীতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে
বরগুনা

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

সেপ্টেম্বর ১১, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি
বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

সেপ্টেম্বর ১১, ২০২৬
র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল
বাংলাদেশ

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

সেপ্টেম্বর ১০, ২০২৬
পরবর্তী পোস্ট
ঢাকাকে আর বাসযোগ্য মনে হচ্ছে না: মির্জা ফখরুল

ঢাকাকে আর বাসযোগ্য মনে হচ্ছে না: মির্জা ফখরুল

শিশু নির্যাতন মোকাবিলায় সমন্বিত টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

শিশু নির্যাতন মোকাবিলায় সমন্বিত টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু রোববার

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু রোববার

প্রস্তাবিত সংবাদ

ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

সেপ্টেম্বর ১১, ২০২৬
বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে

সেপ্টেম্বর ১১, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

ইরাকের কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু

সেপ্টেম্বর ১১, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

সেপ্টেম্বর ১১, ২০২৬
ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (972)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (444)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (340)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,130)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,125)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (177)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ভারতীয় সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ সেপ্টেম্বর ১১, ২০২৬
  • বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৪ জেলে সেপ্টেম্বর ১১, ২০২৬
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশকে অন্তর্ভুক্তিতে যা জানাল পাকিস্তান সেপ্টেম্বর ১১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান