বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনকে ভারত ছাড়তে বললেন বিজেপি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৬
আন্তর্জাতিক
0
বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনকে ভারত ছাড়তে বললেন বিজেপি মন্ত্রী

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনকে ভারত ছাড়তে বললেন বিজেপি মন্ত্রী

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানি বা বলিদানের ওপর সরকারি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় আচার নিয়ে বিতর্কের মাঝেই নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যটির মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতে থাকতে হলে দেশের নিয়ম মেনেই চলতে হবে, অন্যথায় হুমায়ুন কবীর অন্য কোনো মুসলিম দেশে চলে যেতে পারেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রকাশ্যে পশুবলি ও কুরবানির ওপর নিয়ন্ত্রণ আরোপের কঠোর সিদ্ধান্ত নেয়। গত ১৩ মে আদালতের অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়। আর এই নির্দেশিকা ঘিরেই রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। আগামী ২৭ মে পালিত হতে যাচ্ছে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। উৎসবের ঠিক আগমুহূর্তে এমন নিষেধাজ্ঞায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

প্রকাশ্যে কুরবানি নিষিদ্ধের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা ও মুর্শিদাবাদে বাবরী মসজিদ নির্মাণের দাবি তোলা বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “রাজ্যের প্রায় ৩৭ শতাংশ মুসলিম গরুর মাংস খায়। প্রশাসন যদি কুরবানি বন্ধ করতেই চায়, তবে রাজ্যের সব কসাইখানাও বন্ধ করে দেওয়া উচিত।” তাঁর মতে, কুরবানি একটি ধর্মীয় প্রথা এবং হাজার বছর ধরে চলে আসা এই আচার হঠাৎ করে কোনো প্রশাসনিক নির্দেশ দিয়ে বন্ধ করা যায় না।

বিধায়ক হুমায়ুন কবীরের এমন মন্তব্যের পরই পাল্টা তোপ দাগেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “হুমায়ুন কবীর যদি পশ্চিমবঙ্গে থাকতে চান, তাহলে তাঁকে অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে।” ক্ষুব্ধ কণ্ঠে অগ্নিমিত্রা আরও বলেন, “যদি সেই নিয়ম মানতে তাঁর আপত্তি থাকে, তাহলে তিনি যেখানে খুশি চলে যেতে পারেন। তাঁর জন্য অন্য কোনো মুসলিম দেশে যাওয়ার পথও খোলা আছে।”

অগ্নিমিত্রা পালের এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন করে তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Agnimitra PaulBangla FlowBJP West BengalEid ul Adha 2026Humayun KabirIndia News BDQurbani Ban in BengalWest Bengal Politicsঅগ্নিমিত্রা পালআন্তর্জাতিক সংবাদপশ্চিমবঙ্গপ্রকাশ্যে কুরবানি নিষিদ্ধবাংলা ফ্লোভারতহুমায়ুন কবীর
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ৪২ পুলিশ-সেনা নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ৪২ পুলিশ-সেনা নিহত

জুলাই ৮, ২০২৬
ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের
আন্তর্জাতিক

ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

জুলাই ৮, ২০২৬
ইউক্রেনের তিন অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২৮
আন্তর্জাতিক

ইউক্রেনের তিন অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২৮

জুলাই ৭, ২০২৬
পরবর্তী পোস্ট
মুখে কালো কাপড়, গায়ে কাফন; ধানমন্ডিতে শিশু হত্যার অভিনব প্রতিবাদ

মুখে কালো কাপড়, গায়ে কাফন; ধানমন্ডিতে শিশু হত্যার অভিনব প্রতিবাদ

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে যা বললেন রেলমন্ত্রী

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে যা বললেন রেলমন্ত্রী

আগামী ৫ দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকবে

আগামী ৫ দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকবে

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (50)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (838)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (381)
  • চলচ্চিত্র (13)
  • চাকরি (86)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (316)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,824)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (984)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (480)
  • লাইফস্টাইল (152)
  • শিক্ষা (168)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (55)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
  • পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ৪২ পুলিশ-সেনা নিহত জুলাই ৮, ২০২৬
  • ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের জুলাই ৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান