শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

নিজেদের ওপর দিয়ে ভারতের বিদ্যুতের লাইন নিতে চার শর্ত ঢাকার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ
0
নিজেদের ওপর দিয়ে ভারতের বিদ্যুতের লাইন নিতে চার শর্ত ঢাকার

নিজেদের ওপর দিয়ে ভারতের বিদ্যুতের লাইন নিতে চার শর্ত ঢাকার

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় না বাংলাদেশ। আসামের বরনগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত ৭৬৫ কেভি হাইভোল্টেজ লাইন বাংলাদেশের ওপর দিয়ে নেওয়ার বিষয়ে ভারতের নতুন তাগাদার পর চারটি শক্ত শর্ত সামনে আনছে ঢাকা।

ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে উৎপাদিত বিদ্যুৎ এ লাইনে যাবে কিনা, নেপাল-ভুটান থেকে সস্তা জলবিদ্যুৎ আনার সুযোগ মিলবে কিনা এবং এতে বাংলাদেশের প্রকৃত লাভ কত— এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না মিললে করিডর দেওয়ার সিদ্ধান্তে যেতে চাইছে না সরকার।

ভারত সরকারের তাগাদার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেছে। সরকারি সূত্রগুলো বলছে, প্রাথমিকভাবে বাংলাদেশ ভারতকে চারটি শর্ত দেওয়ার চিন্তা করছে। এগুলো পালিত হলেই কেবল হাইভোল্টেজ সঞ্চালন লাইন নির্মাণে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। শর্তগুলো হলো:

ব্রহ্মপুত্রের বিদ্যুৎ ইস্যু: ভারতকে জানাতে হবে ব্রহ্মপুত্র নদে বাঁধ দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ওই হাইভোল্টেজ লাইন দিয়ে প্রবাহিত করা হবে কিনা। কারণ, এমনটা হলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরবঙ্গে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

আলাদা গ্রিড লাইনের সুবিধা: নেপাল ও ভুটান থেকে সস্তায় জলবিদ্যুৎ আমদানির জন্য আলাদা গ্রিড লাইন তৈরির সুযোগ বাংলাদেশকে দিতে হবে।

বিদ্যুৎ আমদানির পরিমাণ: প্রস্তাবিত ওই লাইন দিয়ে বাংলাদেশ কী পরিমাণ বিদ্যুৎ আমদানি করতে পারবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

অর্থনৈতিক লাভ-ক্ষতি: বাংলাদেশের ওপর দিয়ে লাইন টানার আগে এ দেশের প্রকৃত অর্থনৈতিক লাভ-ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব চূড়ান্ত করতে হবে।

গত ৬ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ৭৬৫ কেভি গ্রিড লাইন নির্মাণের বিষয়টি নতুন করে উত্থাপন করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, ‘ভারত যেভাবে বাংলাদেশের ওপর দিয়ে গ্রিড লাইন নিয়ে যেতে চাচ্ছে, সেভাবে আমরা চিন্তা করছি না। নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশ—এই চার দেশ মিলে যৌথ গ্রিড লাইনের কথা ভাবছে ঢাকা। আর এটি নিয়েই আলোচনা করতে চাচ্ছি আমরা।’

জানা যায়, এর আগে জুলাইয়ের শেষে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ দিল্লি সফরে গিয়ে সে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ করিডর ও সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বিশেষ করে বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত-নেপাল-ভুটানের সঙ্গে একটি গ্রিড লাইন নির্মাণ জরুরি। এর মাধ্যমে বাংলাদেশ যার কাছ থেকে সস্তায় বিদ্যুৎ পাবে, তার থেকেই আমদানি করতে পারবে।’

বাংলাফ্লো/এম এইচ এইচ 

Tags: 765 KV Power LineBangla FlowBangladesh India RelationsElectricity CorridorEnergy News BDNational News BDNepal Bhutan HydropowerPower Grid Bangladeshজলবিদ্যুৎজাতীয় সংবাদজ্বালানি খাতবাংলা ফ্লোবাংলাদেশ-ভারত সম্পর্কবিদ্যুৎ করিডর
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে
আদালত

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬
রূপপুর প্রকল্পের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু
বাংলাদেশ

রূপপুর প্রকল্পের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু

অক্টোবর ১৫, ২০২৬
মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস
টাঙ্গাইল

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

অক্টোবর ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজারেরও বেশি

নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজারেরও বেশি

গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বক্তব্যের জেরে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বক্তব্যের জেরে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

প্রস্তাবিত সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

অক্টোবর ১৬, ২০২৬
বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

অক্টোবর ১৫, ২০২৬
বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

অক্টোবর ১৫, ২০২৬
জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

অক্টোবর ১৫, ২০২৬
শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

অক্টোবর ১৫, ২০২৬
মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (85)
  • অর্থনীতি (110)
  • আদালত (113)
  • আন্তর্জাতিক (1,014)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (436)
  • খেলা (463)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (107)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (45)
  • ফুটবল (349)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,210)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,227)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (188)
  • শিক্ষা (196)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম অক্টোবর ১৬, ২০২৬
  • বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত অক্টোবর ১৫, ২০২৬
  • বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ অক্টোবর ১৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান