বিনোদন ডেস্ক
ঢাকা: ‘নাসেক নাসেক’ গানের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে ঝড় তোলা জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই ও তরুণ প্রতিভা অনিমেষ রায় আবারও নতুন সৃষ্টি নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। এবার তাঁদের সঙ্গে তবলার যাদুকর মিঠুন চক্র যুক্ত হয়ে প্রকাশ করেছেন নতুন ফোক-ফিউশন গান ‘শিবশম্ভু’।
গানটির চমৎকার সংগীতায়োজনে লোকজ সুর ও আধুনিক বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে এক ভিন্নধর্মী আবহ তৈরি করা হয়েছে। পান্থ কানাইয়ের গম্ভীর কণ্ঠ, অনিমেষ রায়ের মাটির গন্ধমাখা সুর এবং মিঠুনের তালবাদ্য গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। শিল্পীরা জানিয়েছেন, শিকড়ের গানকে আধুনিক প্রজন্মের উপযোগী করে পৌঁছে দেওয়ার প্রয়াস থেকেই এই যৌথ সৃষ্টি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









