বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হলিউডের নতুন মিস্ট্রি থ্রিলার সিনেমা ‘হার্টল্যান্ড’। গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই রহস্য ও রোমাঞ্চপ্রেমী দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মিস্টি জোনস নামের একসময়ের জনপ্রিয় এক সংগীতশিল্পীকে ঘিরে। প্রায় দুই দশক ধরে আলোচনার বাইরে থাকার পর তিনি ন্যাশভিলে ফিরে আসেন। তার এই ফিরে আসার মূল উদ্দেশ্য হলো নিখোঁজ ভাইঝি চার্লি হার্টকে খুঁজে বের করা।
কিন্তু অনুসন্ধান শুরু করার পর ঘটনা মোড় নেয় অন্যদিকে এবং নিখোঁজ হওয়ার এই রহস্য ক্রমেই একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে রূপ নেয়। তদন্ত যত এগোতে থাকে, তার মধ্য দিয়ে উন্মোচিত হতে থাকে সংগীতজগতের আড়ালের অন্ধকারতম নানা দিক ও গোপন সত্য।
টানটান উত্তেজনার এই মিস্ট্রি থ্রিলার সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কার্টার ফেইথ এবং গ্যারেট হেডলান্ড প্রমুখ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












