আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, চলমান সংঘাতের মধ্যে এখন জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে।
সম্প্রতি ইউক্রেন অভিযোগ তুলেছে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের গতি সীমিত করায় তাদের সামরিক যোগাযোগ ও কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতিতে জেলেনস্কি স্টারলিংক সেবা পুনরায় স্বাভাবিক করার আহ্বান জানালে জবাবে মাস্ক বলেন, এ ধরনের বিধিনিষেধের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট।
ইলন মাস্ক স্টারলিংক ও স্টারশিল্ডের পার্থক্য তুলে ধরে জানান, সামরিক যোগাযোগে ব্যবহৃত স্টারশিল্ড যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, আর স্টারলিংক একটি বেসামরিক স্যাটেলাইট সেবা—যা আক্রমণাত্মক সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি নেই। এদিকে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক জ্বালানি আলোচনার পর ওয়াশিংটনের সমর্থন নিয়ে কিয়েভের মধ্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











