বিনোদন ডেস্ক
ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের আরেক শক্তিমান অভিনেতা মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে জয়া আহসান মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ আখ্যা দিয়ে আবারও তাঁর সঙ্গে একসঙ্গে কাজ করার জোরালো ইচ্ছা প্রকাশ করেছেন।
জয়া আহসান বলেন, “মোশাররফ করিম একজন অভিনয় জাদুকর। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় করার সুযোগ খুব কম হয়েছে। আশা করি নির্মাতারা আমার এই আগ্রহের কথা বিবেচনা করবেন। আমি সত্যিই চাই উনার সঙ্গে নতুন কোনো কাজে অংশ নিতে।” ২০১১ সালের স্মৃতিচারণ করে জয়া উল্লেখ করেন, তাঁদের অভিনীত একমাত্র নাটক ‘ঈদের ডায়েরি’ আজও দর্শকরা ভালোবেসে অনলাইনে দেখেন। এত বড় মাপের গুণী অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করতে পারলে তা কাজের ক্ষেত্রে বাড়তি তৃপ্তি এনে দেয় বলে জানান দুই বাংলার এই তারকা অভিনেত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ










