বিনোদন ডেস্ক
ঢাকা:
বাংলা লোকসংগীত ও লালনগীতির সুরকে যিনি দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিয়েছিলেন, সেই একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী ‘লালনসম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের প্রথম প্রয়াণ দিবস আজ। গত বছরের এই দিনে সংগীতপিপাসু কোটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তলোকে পাড়ি জমিয়েছিলেন এই মহান শিল্পী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি বিভিন্ন টিভি চ্যানেলে দিনব্যাপী বিশেষ স্মরণানুষ্ঠান, তথ্যচিত্র ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদা পারভীনের আজীবনের স্বপ্ন ছিল বাংলা লোকগানের অবিকৃত সুর যেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বেঁচে থাকে। সেই লক্ষ্যে প্রায় ১৭ বছর আগে জীবনসঙ্গী বংশীবাদক গাজী আবদুল হাকিমকে নিয়ে তিনি গড়ে তোলেন সংগীত একাডেমি ‘অচিন পাখি’। আজ সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গণে তাঁর অমর সৃষ্টি ও দর্শন নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণসভা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












