বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন কাঠামোয় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে বিরোধী দলের তীব্র আপত্তির মুখে বিস্তারিত পর্যালোচনা শেষে কণ্ঠভোটে এটি পাস হয়।
সংসদে বিলটির ওপর আলোচনাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারার তীব্র বিরোধিতা করেন এবং বিলটি পাস না করে পুনর্বিবেচনার দাবি জানান। তবে সরকারি দল ও সংসদীয় প্রক্রিয়ায় বিরোধীদের আপত্তি নাকচ করে বিলটির সংশোধিত রূপ চূড়ান্ত করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করা, উচ্চতর পেশাগত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং যেকোনো অভিযানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












