রবিবার, অক্টোবর ১১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

বিশ্রাম নিতে থাইল্যান্ডে যাচ্ছে মার্কিন রণতরী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬
আন্তর্জাতিক
0
বিশ্রাম নিতে থাইল্যান্ডে যাচ্ছে মার্কিন রণতরী

বিশ্রাম নিতে থাইল্যান্ডে যাচ্ছে মার্কিন রণতরী

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি মোতায়েন ও কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ থাইল্যান্ডে নোঙর করছে। আগামী সপ্তাহে থাইল্যান্ডের উপকূলে মার্কিন এই রণতরী পৌঁছাতে পারে বলে মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

শনিবার মধ্যপ্রাচ্য ত্যাগ করা ওই রণতরী টানা ২০০ দিনেরও বেশি সময় ধরে কোনো বন্দরে নোঙর করেনি। মার্কিন ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতারা বলেছেন, আধুনিক ইতিহাসে টানা সমুদ্রে অবস্থানের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।

সাধারণত মার্কিন নৌবাহিনীর মিশন বা মোতায়েন ছয় থেকে ৯ মাসের জন্য হয়ে থাকে। তবে কোনো যুদ্ধ বা সংঘাতকালীন পরিস্থিতিতে এই সময়সীমা বাড়ানো হয়। নাম প্রকাশ না করার শর্তে থাই ওই কর্মকর্তা বলেছেন, প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সৈন্যবাহী এই রণতরী দীর্ঘ সমুদ্রযাত্রার পর বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে অবস্থান করবে।

থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সেনাসদস্যদের বিশ্রাম, বিনোদন এবং প্রয়োজনীয় রসদ বা জ্বালানি সংগ্রহের অংশ হিসেবে পূর্ব থাইল্যান্ডে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবে। এই সময়ে কোনো যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে না। তবে নিরাপত্তার স্বার্থে তারা নির্দিষ্ট কোনো তারিখ বা সঙ্গে থাকা তিনটি যুদ্ধজাহাজের নাম প্রকাশ করেনি। এক বিবৃতিতে থাই নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই বিরতি নিয়মিত বন্দর সফর; যার মূল উদ্দেশ্য সেনাসদস্যদের মানসিক ও শারীরিক বিশ্রাম এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ব্যাংককে অবস্থিত মার্কিন দূতাবাস।

জানা যায়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল ইউএসএস আব্রাহাম লিংকন। পরবর্তীতে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযানে অংশ নিতে এই রণতরীকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়।

সামরিক সংবাদ বিষয়ক দুই সংবাদমাধ্যম ‘নেভি টাইমস’ এবং ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ চলতি মাসে এই রণতরীর সৈন্যদের বিধ্বস্ত দশা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, রণতরী আব্রাহাম লিংকনের নাবিকদের আত্মহত্যার চেষ্টা এবং মনোবল কমে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, জাহাজের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক অংশীদার। দেশটি ১৯৫৪ সাল থেকে চুক্তিভিত্তিক মিত্র এবং ২০০৩ সাল থেকে ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র (মেজর নন-ন্যাটো অ্যালাই) হিসেবে কাজ করছে। উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowInternational News BDMiddle East DeploymentThailand Port VisitUS Military NewsUS NavyUSS Abraham Lincolnআন্তর্জাতিক সংবাদইউএসএস আব্রাহাম লিংকনথাইল্যান্ডমার্কিন রণতরী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০
আন্তর্জাতিক

দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০

অক্টোবর ১০, ২০২৬
ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে: বেশিরভাগই বাংলাদেশি
আন্তর্জাতিক

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে: বেশিরভাগই বাংলাদেশি

অক্টোবর ৮, ২০২৬
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
আন্তর্জাতিক

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

অক্টোবর ৮, ২০২৬
পরবর্তী পোস্ট
টিএসসিতে ‘মাতাল রাজ্জাক জন্মোৎসব’, গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী

টিএসসিতে ‘মাতাল রাজ্জাক জন্মোৎসব’, গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী

চুক্তিভিত্তিক বিয়ের খবরে ক্ষুব্ধ প্রভা

চুক্তিভিত্তিক বিয়ের খবরে ক্ষুব্ধ প্রভা

থালাপতি বিজয়ের ভূয়সী প্রশংসায় কন্নড় সুপারস্টার যশ

থালাপতি বিজয়ের ভূয়সী প্রশংসায় কন্নড় সুপারস্টার যশ

প্রস্তাবিত সংবাদ

সালমান খানকে দিল্লি হাইকোর্টের নোটিশ

সালমান খানকে দিল্লি হাইকোর্টের নোটিশ

অক্টোবর ১০, ২০২৬
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

অক্টোবর ১০, ২০২৬
'জীবন-মৃত্যুর' সন্ধিক্ষণে লড়াই করছেন সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু

অক্টোবর ১০, ২০২৬
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে: বিরোধীদলীয় নেতা

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে: বিরোধীদলীয় নেতা

অক্টোবর ১০, ২০২৬
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: আমানুল্লাহ আমান

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: আমানুল্লাহ আমান

অক্টোবর ১০, ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৫৫

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৫৫

অক্টোবর ১০, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (85)
  • অর্থনীতি (108)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (1,001)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (453)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (344)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,193)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,200)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (183)
  • শিক্ষা (194)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সালমান খানকে দিল্লি হাইকোর্টের নোটিশ অক্টোবর ১০, ২০২৬
  • ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল অক্টোবর ১০, ২০২৬
  • ‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু অক্টোবর ১০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান