ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ইন্টার্ন, লিফট সেলস টেন্ডার (পেইড)’ পদে ২ জন কর্মী নিয়োগ দেবে। গত ২০ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর ইন্টার্নশিপসহ সকল একাডেমিক কোর্স সম্পন্ন থাকতে হবে। পাশাপাশি টেন্ডার ও প্রজেক্ট ম্যানেজমেন্ট কাজে দক্ষতা থাকা আবশ্যক। পদটিতে কেবল ২৩ থেকে ৩০ বছর বয়সী পুরুষ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা। এটি সম্পূর্ণ অফিসভিত্তিক এবং ফুলটাইম কাজ। মাসিক ১০ হাজার টাকা সম্মানি/বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দুপুরের খাবারসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস বা নির্দিষ্ট নিয়োগ লিঙ্কের মাধ্যমে আগামী ২৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬
বাংলাফ্লো/এম এইচ এইচ










