সোমবার, অক্টোবর ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

এনবিআরকে জনবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬
বাংলাদেশ
0
এনবিআরকে জনবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

এনবিআরকে জনবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও জনবান্ধব, দক্ষ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনার ওপর করদাতাদের আস্থা ও বিশ্বাস তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়োজনে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। বিতাড়িত পতিত পলাতক ফ্যাসিস্ট চক্র দেশকে চূড়ান্তভাবে একটি ঋণনির্ভর ও আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করে পালিয়েছে। বর্তমান সরকার শুধু বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার বিরোধী। তাই রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে হবে। এর ফলে দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

বর্তমানে দেশে কর-জিডিপি অনুপাত সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সীমিতসংখ্যক নিয়মিত করদাতার ওপর নির্ভরতা কমাতে হবে। একই করদাতার ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ নিয়মে করের আওতায় আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ জন্য ডিজিটাল ও আধুনিক উপাত্তভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধু বেশি কর আদায় করা নয়; বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা।

বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, হস্তান্তর মূল্য নির্ধারণ, আন্তর্জাতিক করব্যবস্থা, আর্থিক অপরাধ, অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উপাত্ত বিশ্লেষণের মতো বিষয়গুলো সম্পর্কেও রাজস্ব কর্মকর্তাদের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে।

কর প্রদান পদ্ধতি যথাসম্ভব দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সহজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনলাইনে কর পরিশোধ করা সম্ভব হলে করদাতার অফিসে আসার প্রয়োজন নেই। ভ্যাটকে আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস হিসেবে উল্লেখ করে তিনি ভ্যাট ব্যবস্থাকে ব্যবসাবান্ধব করারও আহ্বান জানান, যাতে ভ্যাট প্রশাসনের জটিলতায় ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়।

বক্তব্যের শেষ দিকে রাজস্ব আহরণের সাম্প্রতিক ইতিবাচক ধারার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল। এটি প্রমাণ করে, ‘আপনারা পারেন, আপনারাই পারেন, এবং আপনারা অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ।’”

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowBangladesh EconomyEconomy News BDNational News BDNBR BangladeshPrime Minister Tariq RahmanRevenue Conference 2026Tax Collection BDএনবিআরজাতীয় রাজস্ব বোর্ডজাতীয় সংবাদপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ অর্থনীতিরাজস্ব সম্মেলন ২০২৬
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার
বাংলাদেশ

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬
বাংলাদেশ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

অক্টোবর ৩, ২০২৬
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থান: হকার ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ার প্রত্যয় ডিএনসিসির
বাংলাদেশ

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থান: হকার ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ার প্রত্যয় ডিএনসিসির

অক্টোবর ৩, ২০২৬
পরবর্তী পোস্ট
হঠাৎ পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান, কারণ নিয়ে ধোঁয়াশা

হঠাৎ পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান, কারণ নিয়ে ধোঁয়াশা

মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

'জিন্দেগি না মিলেগি দোবারা ২' নিয়ে কাজ চলছে, নিশ্চিত করলেন নির্মাতা জোয়া

'জিন্দেগি না মিলেগি দোবারা ২' নিয়ে কাজ চলছে, নিশ্চিত করলেন নির্মাতা জোয়া

প্রস্তাবিত সংবাদ

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

অক্টোবর ৪, ২০২৬
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

অক্টোবর ৪, ২০২৬
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

অক্টোবর ৪, ২০২৬
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না: ট্রাম্প

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না: ট্রাম্প

অক্টোবর ৪, ২০২৬
হঠাৎ 'অস্বাভাবিক' গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

অক্টোবর ৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,180)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,184)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (193)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার অক্টোবর ৪, ২০২৬
  • পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের অক্টোবর ৪, ২০২৬
  • ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত অক্টোবর ৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান