বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

ইরানকে হারিয়ে হরমুজ প্রণালি দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬
আন্তর্জাতিক
0
ইরানকে হারিয়ে হরমুজ প্রণালি দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানকে হারিয়ে হরমুজ প্রণালি দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুদ্ধে ইরানকে পরাজিত করার পর, বলা ভালো খুব খারাপভাবে পরাজিত করার পর, শিগগিরই আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।” বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “এই বিশ্বের জন্য আমরা কত বড় একটা কাজ করতে যাচ্ছি, তা অবশ্যই আপনাদের স্মরণে রাখতে হবে।”

গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র যে অবরোধ জারি করেছে, তা অব্যাহত থাকবে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “এই অবরোধ থামবে না। এটা ইস্পাতের দেওয়াল।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী, যার মাধ্যমে শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। যুদ্ধের প্রথম দিনই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজের চলাচলে অবরোধ জারি করেছিল ইরান। এর পাল্টা জবাব হিসেবে এপ্রিলে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।

প্রায় তিন মাস পর ১৭ জুন ইসলামাবাদে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসি হামলা চালানোর পর পুনরায় সংঘাত উসকে ওঠে। ১৩ জুলাই ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গিয়ে হরমুজে ফের অবরোধ জারি করে তেহরান। জবাবে যুক্তরাষ্ট্রও কঠোর পাল্টা অবরোধ দেয়, যা এখনো চলমান।

হরমুজ প্রণালি ইস্যুতে বর্তমানে ইরানের অবস্থান হলো— এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। এছাড়া অন্যান্য দেশের জাহাজকে অবশ্যই ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকারকে টোল দিতে হবে।

এর আগে ১৩ জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবকের’ ভূমিকায় থাকবে এবং চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ টোল আদায় করবে। তবে পরে তিনি এই অবস্থান থেকে সরে আসেন।

ট্রাম্পের শুক্রবারের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লিখেছেন: “ইরান হুমকিতে ভয় পায় না, শক্তি প্রদর্শনেও তাকে ভয় দেখানো যায় না। হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। এ প্রণালি শুধুমাত্র ইরানের নির্দেশেই বন্ধ ও খোলা হবে এবং যতক্ষণ না আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন ও আপনাদের অলীক কল্পনা ত্যাগ করছেন, ততক্ষণ ইরান অবরোধ জারি রাখবে।” (সূত্র: আলজাজিরা)

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowDonald TrumpInternational News BDIran Nuclear IssueKazem GharibabadiStrait of HormuzUS Iran WarWorld Politicsআন্তর্জাতিক সংবাদডোনাল্ড ট্রাম্পবিশ্ব রাজনীতিযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধহরমুজ প্রণালি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরববাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরব
আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরব

সেপ্টেম্বর ২৬, ২০২৬
ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ: ইসলামাবাদজুড়ে কঠোর লকডাউন
আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ: ইসলামাবাদজুড়ে কঠোর লকডাউন

সেপ্টেম্বর ২৬, ২০২৬
হুথিদের লাগাতার ড্রোন হামলা: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানি সেনাপ্রধানের জরুরি বৈঠক
আন্তর্জাতিক

হুথিদের লাগাতার ড্রোন হামলা: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানি সেনাপ্রধানের জরুরি বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
পরবর্তী পোস্ট
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে, লালকেল্লায় মোদি

বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে, লালকেল্লায় মোদি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

আহত হয়ে বিশ্রামে খায়রুল বাসার, এর মাঝেই এল জোড়া সুখবর

আহত হয়ে বিশ্রামে খায়রুল বাসার, এর মাঝেই এল জোড়া সুখবর

প্রস্তাবিত সংবাদ

পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান

পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান

অক্টোবর ১, ২০২৬
বিদায় নিচ্ছে 'কফি উইথ করণ'

চিরতরে বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’

অক্টোবর ১, ২০২৬
দেশে আসছেন 'বুড়ো' টম ক্রুজ

দেশে আসছেন ‘বুড়ো’ টম ক্রুজ

অক্টোবর ১, ২০২৬
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

সেপ্টেম্বর ৩০, ২০২৬
মধ্যরাতে ঢাকার ছাপাখানায় শিক্ষামন্ত্রী

মধ্যরাতে ঢাকার ছাপাখানায় শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ২৯, ২০২৬
৩৫ হাজার বেতনে ইউএস-বাংলায় চাকরি

৩৫ হাজার বেতনে ইউএস-বাংলায় চাকরি

সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (989)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (104)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,169)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,170)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (192)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান অক্টোবর ১, ২০২৬
  • চিরতরে বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’ অক্টোবর ১, ২০২৬
  • দেশে আসছেন ‘বুড়ো’ টম ক্রুজ অক্টোবর ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান