শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬
বিনোদন
0
খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

খ্যাতি ও সাফল্যের চাপ নিয়ে খোলামেলা কথা বললেন আতিফ আসলাম

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকা: খ্যাতি, সাফল্যের চাপ এবং সংগীত জীবনকে বিদায় জানানোর চিন্তা—এমন নানা বিষয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। ভারতীয় ইউটিউব চ্যানেল ‘দ্য কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই অভাবনীয় সাফল্যের পথচলা এবং খ্যাতির পেছনের মানসিক অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

নিজের ঝুলিতে শত সাফল্য থাকা সত্ত্বেও এই বিশাল উত্থানকে কেবল কঠোর পরিশ্রমের ফল বলতে নারাজ আতিফ। তিনি বিনম্রতার সঙ্গে বলেন, “আমি সত্যিই জানি না কীভাবে এত সাফল্য পেয়েছি। আজও আমার কাছে এটি স্পষ্ট নয়। অনেকে এটিকে কঠোর পরিশ্রমের ফল বলেন, কিন্তু সত্যি বলতে এখানে কেবল আমার পরিশ্রম ছিল না। আল্লাহ আপনাকে সেখানেই পৌঁছে দেন, যেখানে তিনি আপনাকে দেখতে চান।”

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে আতিফ জানান, প্রতিটি নতুন গান মুক্তির পর তার ভেতর এক অদ্ভুত অনিশ্চয়তা কাজ করত। একটি গান সফল হওয়ার পর তার মনে হতো— এরপর কী? হয়তো মানুষ আর তাকে পছন্দ করছে না। পরবর্তীতে একক অ্যালবাম এবং বিশেষ করে বলিউড সিনেমায় প্লেব্যাক করার পর জনপ্রিয়তা যেমন হু হু করে বাড়ে, ঠিক তেমনই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চাপও কয়েক গুণ বেড়ে যায়।

সংগীত থেকে অবসর নেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আতিফ আসলাম জানান, গান ছেড়ে দেওয়ার কথা তিনি কখনো গভীরভাবে ভাবেননি। শিল্পীদের মানসিকভাবে শূন্য হয়ে যাওয়ার পর্যায়টিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখেন তিনি। আতিফ বলেন, “একজন শিল্পী হিসেবে আপনাকে এমন একটা ধাপের মধ্য দিয়ে যেতেই হয়, যখন নতুন কিছু লেখা বা সুর করা সম্ভব হয় না।” তবে সেই কঠিন সময় একসময় কেটে যায় উল্লেখ করে তিনি বলেন, “এমন সময় আসে যখন আপনি নিজের সৃষ্টিতে পরিতৃপ্তি পান। তখন শুধু চুপচাপ বসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় এবং মুহূর্তটি উপভোগ করতে হয়।”

উল্লেখ্য, পাকিস্তানি এই তারকা কণ্ঠশিল্পী এখনো নিজ দেশে ও আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশেও একটি কনসার্টে পারফর্ম করে গেছেন তিনি।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Atif AslamAtif Aslam SuccessBangla FlowBollywood PlaybackEntertainment News BDMusic News BDPakistani SingerThe Curly Tales Interviewআতিফ আসলামপাকিস্তানি গায়কবলিউড সংগীতবিনোদন সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২
বিনোদন

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
বিনোদন

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি
বিনোদন

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প

‘রামায়ণ’ থেকে বলিউড: গুরমিতের অভাবনীয় উত্থানের পেছনের গল্প

সাভারের মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার, এলাকায় আতঙ্ক

সাভারের মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার, এলাকায় আতঙ্ক

রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার

রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার

প্রস্তাবিত সংবাদ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,165)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,158)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান