শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬
বিনোদন
0
অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান

অতীতে অনেক ভুল করেছি— শাকিব খান

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের যেন শেষ নেই। রূপালি পর্দার চেয়ে তার ব্যক্তিগত জীবনই বেশি থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দীর্ঘ দুই যুগের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং অতীত নিয়ে খোলামেলা কথা বলেছেন এই মেগাস্টার। আলাপচারিতায় তিনি অকপটে স্বীকার করেছেন, অতীতে তিনি ব্যক্তিগত জীবনে অনেক ভুল করেছেন, যা নিয়ে এখন তার আক্ষেপ হয়।

জীবনে কোনো ভুল করেছেন কি না— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।” ভুলগুলো কেন হয়েছে— এর জবাবে তিনি এটিকে ‘কপাল’ বলে আখ্যা দেন। শাকিব বলেন, “সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারতো। নিভৃতে যখন নিজের সাথে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। তবে যা হয়ে গেছে তা তো আর পরিবর্তন সম্ভব নয়, কিন্তু জেনে-শুনে সেই ভুল আর করার সম্ভাবনা নেই।”

সাক্ষাৎকারে সঞ্চালক ইঙ্গিতে শাকিবের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না, বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।” তাদের সতর্ক করা হয় কি না জানতে চাইলে শাকিব বলেন, “তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অতিরঞ্জিত খবর প্রসঙ্গে শাকিব জানান, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আজগুবি সব ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই। এসব ভিত্তিহীন প্রচারণার কারণেই তিনি বর্তমানে অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন।

এদিকে, আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। জানিয়েছেন, জীবনের বাকি সময়টুকু কোনো বিতর্ক ছাড়াই কেবল আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Apu BiswasBangla FlowDhallywood SuperstarEntertainment News BDShakib KhanShakib Khan InterviewShobnom BublySoldier Movieঅপু বিশ্বাসঢালিউডবাংলা ফ্লোবিনোদন সংবাদশবনম বুবলীশাকিব খানসোলজার সিনেমা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২
বিনোদন

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
বিনোদন

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি
বিনোদন

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার

সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের কড়া সমালোচনা মান্নার

‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

‘বিগ বস বাংলা’র নতুন সিজনে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

প্রস্তাবিত সংবাদ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,165)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,158)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান