শনিবার, আগস্ট ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬
আন্তর্জাতিক
0
রাশিয়া থেকে তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ভারত ও চীনসহ অন্তত ৫টি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ সুগম হচ্ছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় মস্কো থেকে জ্বালানি কেনা দেশগুলোকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটি তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ও সদ্য প্রয়াত সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম। গত ১১ জুলাই কিয়েভ সফরকালে তার মৃত্যু হয়। বিলটির মূল বক্তব্য হলো—ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেসব দেশ রাশিয়া থেকে ব্যাপক মাত্রায় তেল ও জ্বালানি পণ্য ক্রয়ের মাধ্যমে তাদের যুদ্ধের তহবিল জুগিয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে সেসব দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে।

শুক্রবার ভোটের জন্য বিলটি উত্থাপনের পর সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে ৮৬ জন এর পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। বাকি ৩ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সিনেটে বিপুল ভোটে পাসের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রতিনিধি পরিষদের অধিবেশনে বিলটি ভোটের জন্য উঠবে। সেখানে সংখ্যাগরিষ্ঠের ভোট পেলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে পাঠানো হবে এবং প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে।

বিলটি চূড়ান্তভাবে পাস হলে চীন ও ভারতের পাশাপাশি আরও অন্তত তিনটি দেশ চরম ঝুঁকিতে পড়বে। দেশগুলো হলো—আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। কারণ এই দেশগুলোও জ্বালানি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালেও তাদের এই নির্ভরশীলতা অব্যাহত ছিল।

এছাড়াও বিলে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্যের বৃহৎ ক্রেতাদের ওপর শুল্ক আরোপের পাশাপাশি আরও কিছু প্রস্তাব রাখা হয়েছে:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শীর্ষ ধনকুবেরদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি।

রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ।

ইরানের ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখা।

গত ১১ জুলাই কিয়েভে সফরের সময় লিন্ডসে গ্রাহামের মৃত্যুর সময় তার সফরসঙ্গী ছিলেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। সিনেটে বিলটি পাসের পর সাংবাদিকদের এই সিনেটর বলেন, “গ্রাহাম আজ বেঁচে থাকলে নিশ্চিতভাবেই গর্ববোধ করতেন। মুক্ত ও সাহসী লোকজনদের বিরুদ্ধে চলমান অপরাধমূলক এবং খুনে আগ্রাসনে যারা সহযোগিতা করছে, এই বিল তাদের জন্য একটি চরম আঘাত।”

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowIndia China TariffInternational News BDLindsey Graham BillRussia Iran Act 2026Russian OilUS Sanctions on RussiaUS Senate Newsআন্তর্জাতিক সংবাদভারত-চীন শুল্কমার্কিন নিষেধাজ্ঞামার্কিন সিনেটরাশিয়া থেকে তেল ক্রয়লিন্ডসে গ্রাহাম
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণ আটকে দিলেন আদালত
আন্তর্জাতিক

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণ আটকে দিলেন আদালত

আগস্ট ৮, ২০২৬
ভয়াবহ বিপর্যয়ের পর নতুন কৌশলে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক

ভয়াবহ বিপর্যয়ের পর নতুন কৌশলে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ

আগস্ট ৮, ২০২৬
গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর: ইউনিসেফ
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর: ইউনিসেফ

আগস্ট ৮, ২০২৬
পরবর্তী পোস্ট
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণ আটকে দিলেন আদালত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণ আটকে দিলেন আদালত

খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক: আসিফ আকবর

খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক: আসিফ আকবর

বক্স অফিসে ‘এন্ডগেম’-এর রেকর্ড ভাঙল নতুন ‘স্পাইডার-ম্যান’

বক্স অফিসে ‘এন্ডগেম’-এর রেকর্ড ভাঙল নতুন ‘স্পাইডার-ম্যান’

প্রস্তাবিত সংবাদ

মাত্র ২৫ বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ পেসার জন টার্নার

মাত্র ২৫ বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ পেসার জন টার্নার

আগস্ট ৮, ২০২৬
রদ্রিকে পেতে বার্সার ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফেরাল ম্যানচেস্টার সিটি

রদ্রিকে পেতে বার্সার ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফেরাল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৮, ২০২৬
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধস, ৫৪ রানে অলআউট বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধস, ৫৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’, নিসচার মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চন

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’, নিসচার মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৮, ২০২৬
বক্স অফিসে ‘এন্ডগেম’-এর রেকর্ড ভাঙল নতুন ‘স্পাইডার-ম্যান’

বক্স অফিসে ‘এন্ডগেম’-এর রেকর্ড ভাঙল নতুন ‘স্পাইডার-ম্যান’

আগস্ট ৮, ২০২৬
খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক: আসিফ আকবর

খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক: আসিফ আকবর

আগস্ট ৮, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (52)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (906)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (424)
  • খেলা (418)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,962)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,051)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মাত্র ২৫ বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ পেসার জন টার্নার আগস্ট ৮, ২০২৬
  • রদ্রিকে পেতে বার্সার ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফেরাল ম্যানচেস্টার সিটি আগস্ট ৮, ২০২৬
  • প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধস, ৫৪ রানে অলআউট বাংলাদেশ আগস্ট ৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান