ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘সেফটি অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ আগস্ট থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ নানা সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য:
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: সেফটি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওপর ভালো জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর (তবে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে)
কর্মস্থল: ঢাকা
আবেদন শুরুর তারিখ: ০৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
আগ্রহী প্রার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট (https://usbair.com/) বা নির্দিষ্ট জব পোর্টালের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











