শিক্ষা ডেস্ক
ঢাকা: ২০২৭ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন চেয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’–এর ১.২ (ক) ধারা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের লক্ষ্যে এই আবেদন গ্রহণ করা হবে।
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকদের আগামী ১৩ আগস্টের মধ্যে শুধুমাত্র নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে। এর জন্য আবেদনকারীদের আলাদাভাবে কোনো ই-মেইল বা হার্ডকপি পাঠানোর প্রয়োজন হবে না।
আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত গুগল ফরমের লিংকটি হলো — https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8।
বাংলাফ্লো/এম এইচ এইচ











