শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ
0
কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

পটুয়াখালী: দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রতিদিনই হাজারো পর্যটকের ভিড় থাকে। কিন্তু পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম, সতর্কীকরণ ব্যবস্থা, ফায়ার সার্ভিসের দ্রুত সাড়াদান সক্ষমতা এবং টুরিস্ট পুলিশের দৃশ্যমান তৎপরতার ঘাটতিতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

বিশেষ করে সরকারি ছুটি, সাপ্তাহিক অবকাশ ও বিভিন্ন উৎসবের সময় সৈকতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। অথচ সেই তুলনায় নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এমনকি সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ডও নেই বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও পর্যটকরা।

স্থানীয়দের অভিযোগ, জোয়ারের সময় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের তোয়াক্কা না করে অনেক পর্যটক গভীর পানিতে নেমে পড়েন। কিন্তু তাদের সতর্ক করা কিংবা দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত লাইফগার্ড ও আধুনিক উদ্ধার সরঞ্জাম সবসময় প্রস্তুত থাকে না। ফলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, লাইফগার্ডের ঘাটতির কারণে অনেক সময় স্থানীয় ফটোগ্রাফার, মোটরসাইকেল গাইড ও স্পিডবোটচালকদেরই উদ্ধারকাজে এগিয়ে আসতে হয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সরঞ্জাম ছাড়াই কেবল মানবিক কারণে তারা ঝুঁকি নিয়ে পর্যটকদের সহায়তা করেন।

এ বিষয়ে স্থানীয় মোটরসাইকেল গাইড আ. রহিম বলেন,

‘সৈকতে কোনো পর্যটক ঢেউয়ে বিপদে পড়লে অনেক সময় মোটরসাইকেল গাইড, ফটোগ্রাফার ও স্থানীয়রাই আগে ছুটে যাই। পর্যাপ্ত লাইফগার্ড না থাকায় আমাদেরই উদ্ধারকাজে সহযোগিতা করতে হয়। কিন্তু এ ধরনের কাজের জন্য আমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সরঞ্জাম নেই। তাই দ্রুত স্থায়ীভাবে পর্যাপ্ত লাইফগার্ড নিয়োগ দেওয়া জরুরি।’

স্থানীয় ফটোগ্রাফার আ. জলিল জানান, প্রতিদিন সৈকতে ছবি তুলতে গিয়ে তিনি অনেক পর্যটককে ঝুঁকিপূর্ণ স্থানে যেতে দেখেন। কেউ স্রোতে পড়ে গেলে বা বিপদে পড়লে স্থানীয়রাই উদ্ধারকাজে নেমে পড়েন। এটি তাদের দায়িত্ব না হলেও মানবিক কারণে করতে হয়। পর্যাপ্ত লাইফগার্ড থাকলে এ ধরনের ঝুঁকি অনেক কমে যেত বলে মনে করেন তিনি।

খুলনা থেকে আসা পর্যটক সাইমুন বলেন, ‘বিশ্বের উন্নত সমুদ্রসৈকতগুলোতে নির্দিষ্ট দূরত্ব পরপর লাইফগার্ড টাওয়ার, রঙভিত্তিক সতর্কতামূলক পতাকা, নিয়মিত মাইকিং এবং জরুরি সহায়তা কেন্দ্র থাকে। অথচ কুয়াকাটার মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে এসব ব্যবস্থা এখনও প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল।’

এদিকে সৈকতসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের স্থায়ী উপস্থিতি ও দ্রুত সাড়াদানের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের মতে, অগ্নিকাণ্ড বা অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ‘কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত লাইফগার্ড, সতর্কীকরণ পতাকা, আধুনিক উদ্ধার সরঞ্জাম, তথ্যকেন্দ্র এবং নিয়মিত নিরাপত্তা তদারকি বাড়ানো প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত হলে পর্যটকদের আস্থা আরও বাড়বে।’

সার্বিক বিষয়ে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পর্যটকদেরও সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowKuakata Sea BeachKuakata TourismLifeguard ShortageNational News BDTourist Police BangladeshTourist Safety BDTravel News BDকুয়াকাটা সমুদ্রসৈকতটুরিস্ট পুলিশপর্যটকদের নিরাপত্তাপর্যটনকেন্দ্রলাইফগার্ড সংকটসারাদেশ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসে সাহাবুদ্দিন চুপ্পু
বাংলাদেশ

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু

জুলাই ২৪, ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি
বাংলাদেশ

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জুলাই ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
কক্সবাজারকে স্মার্ট সিটি ও পর্যটন হাব করতে মাস্টারপ্ল্যানের নির্দেশ

কক্সবাজারকে স্মার্ট সিটি ও পর্যটন হাব করতে মাস্টারপ্ল্যানের নির্দেশ

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রস্তাবিত সংবাদ

আতিফ আসলামের ঢাকা কনসার্ট ঘিরে অব্যবস্থাপনা, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ

আতিফ আসলামের ঢাকা কনসার্ট ঘিরে অব্যবস্থাপনা, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ

জুলাই ২৪, ২০২৬
অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান

অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান

জুলাই ২৪, ২০২৬
তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসে সাহাবুদ্দিন চুপ্পু

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু

জুলাই ২৪, ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জুলাই ২৪, ২০২৬
কক্সবাজারকে স্মার্ট সিটি ও পর্যটন হাব করতে মাস্টারপ্ল্যানের নির্দেশ

কক্সবাজারকে স্মার্ট সিটি ও পর্যটন হাব করতে মাস্টারপ্ল্যানের নির্দেশ

জুলাই ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (75)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (864)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (419)
  • খেলা (396)
  • চলচ্চিত্র (16)
  • চাকরি (89)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (30)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (322)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,879)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (12)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (1,011)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (154)
  • শিক্ষা (171)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (56)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আতিফ আসলামের ঢাকা কনসার্ট ঘিরে অব্যবস্থাপনা, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ জুলাই ২৪, ২০২৬
  • অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান জুলাই ২৪, ২০২৬
  • তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু জুলাই ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান